তরুণদের জন্য হার্ভার্ড সামার স্কুল ও হেইলিবেরি ভালুকার যৌথ আয়োজন
সম্প্রতি হেইলিবেরি ভালুকা এবং হার্ভার্ড সামার স্কুলের যৌথ আয়োজনে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়েছে হার্ভার্ড সেকেন্ডারি স্কুল প্রোগ্রাম প্রসঙ্গে তথ্যবিনিময় সেশন। ১০০’রও বেশি শিক্ষার্থী এবং অভিভাবক এই আয়োজনে যোগদান করেন। ভার্চুয়াল পরিসরে আয়োজিত সেশনটিকে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যে এবং আত্মবিশ্বাসের সাথে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা অর্জনের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে চিহ্নিত করা যায়। দেশের মেধাবী এবং প্রতিশ্রুতিশীল তরুণদের একাডেমিক ভবিষ্যতকে শক্তিশালী করে তোলার জন্য এই আয়োজন করা হয়। হার্ভার্ড সামার স্কুল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম একাডেমিক সামার প্রোগ্রাম, যেখানে প্রতি বছর বিশ্বের প্রায় ৩ হাজার মেধাবী হাই-স্কুল শিক্ষার্থী যোগদান করে থাকেন।
সম্মানিত হার্ভার্ড ফ্যাকাল্টি এবং ভিজিটিং ফ্যাকাল্টিরা এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের ৪শ’রও বেশি কোর্সে প্রশিক্ষণ দেন। এছাড়াও প্রোগ্রাম চলাকালীন শিক্ষার্থীরা হার্ভার্ডের সেরা মানের শিক্ষাগ্রহণ, রাইটিং সেন্টার, গ্রন্থাগার, খেলাধুলার সুবিধা, জাদুঘর এবং সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমগুলো থেকে ব্যাপকভাবে উপকৃত হন। মূলত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামটিতে যুক্ত হওয়ার শর্তাবলি, ব্যয় এবং ক্যারিয়ারের ওপর প্রোগ্রামটির প্রভাব বুঝতে সহযোগীতার জন্য সেশনটি আয়োজন করে দেশের প্রথম আন্তর্জাতিক বোর্ডিং স্কুল হেইলিবেরি ভালুকা। বাংলাদেশে হেইলিবেরি ভালুকার একটি স্বতন্ত্র উদ্দেশ্য রয়েছে, যেটি হল সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রক্রিয়া এবং একাডেমিক সম্ভাবনাকে নতুন করে সংজ্ঞায়িত করা”, বলেন হেইলিবেরি ভালুকার প্রতিষ্ঠাতা হেডমাস্টার সাইমন ও'গ্রেডি। “হার্ভার্ডের মত সহযোগীদের সাথে নিয়ে শিক্ষাক্ষেত্রে অগ্রণী হওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। হার্ভার্ড সামার স্কুলে সেকেন্ডারি স্কুলের প্রোগ্রাম ডিরেক্টর বিল হোলিঙ্গার, সহকারী পরিচালক ক্রিস প্যারি এবং হেইলিবেরি ভালুকার একাডেমিক ডিরেক্টর ড. সন্দীপ অনন্তনারায়ণন মূল বক্তা হিসাবে তথ্যবিনিময় সেশনটি পরিচালনা করেন। প্রোগ্রামের অধীনে পরিচালিত কোর্স, কোর্সের সার্টিফিকেশন এবং ভবিষ্যতে কলেজ আবেদনের ক্ষেত্রে এই সার্টিফিকেটের উপযোগিতা কেমন হতে পারে – নিজ আলোচনায় বক্তারা অংশগ্রহণকারীদের সামনে তা তুলে ধরেন।
১ ডিসেম্বর থেকে ১৬-১৯ বছর বয়সী শিক্ষার্থীরা আগামী বছরের হার্ভার্ড সেকেন্ডারি স্কুল প্রোগ্রামে যোগদানের আবেদন করতে পারবেন। প্রোগ্রামটি হার্ভার্ড কলেজে ভর্তির কোনো নিশ্চয়তা প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন।
Sunny / Sunny
শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত
রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল
রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার
এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ
লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন
বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী
এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন
নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক
চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড
চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত