ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর জেলা পুলিশ ও বিকাশের কর্মশালা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২-১১-২০২৩ রাত ৮:৩৮

২ নভেম্বর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ এবং বিকাশ। সম্প্রতি শহরের শহীদ কনস্টেবল গিয়াস উদ্দিন ড্রিলশেড-এ অনুষ্ঠিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ  শীর্ষক এই কর্মশালায় অংশ নেন জেলা পুলিশের ৮০ জন তদন্ত কর্মকর্তা। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা; বিকাশ এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এ কে এম মনিরুল করিম সহ বিকাশ ও লক্ষ্মীপুর জেলা পুলিশ এর অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। এমএফএস-এর মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সারা বছর ধরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে বিকাশ। তারই ধারাবাহিকতায় দেশজুড়ে বিভিন্ন জেলার পর এবার লক্ষীপুরে আয়োজিত হলো কর্মশালাটি।

 

Sunny / Sunny

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত