দক্ষিণখান থানা আ'লীগের শান্তি এবং প্রতিবাদ মিছিল
রাজধানী দক্ষিণখান থানা আওয়ামী লীগের শান্তি এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২শরা নভেম্বর) বিএনপি -জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিন ছিল আজ। অবরোধের নামে নাশকতা ঠেকাতে দক্ষিণ খান এলাকায় সকাল থেকে সতর্কাবস্থানে ছিল দক্ষিণ খান থানা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। দক্ষিণ খান থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, এ কে এম মাসুদুজ্জামান মিঠুর নেতৃত্বে অবরোধ বিরোধী বিক্ষোভ সমাবেশের মিছিলটি দক্ষিণ খান বাজার থেকে শুরু করে গাওয়াইরের আমতলা হয়ে কাজীবাড়ী দিয়ে পূনরায় দক্ষিণ খান বাজারে এসে শেষ হয়।
এ সময় এ কে এম মাসুদুজ্জামান মিঠু এক সাক্ষাৎকারে গণমাধ্যমকে বলেন, অবরোধ দিয়ে বিএনপি দেশকে অস্থিতিশীল করতে চাইছে। অবরোধ চলাকালে যানবাহন ও সাধারণ মানুষের নিরাপত্তায় রাজপথে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসেবে আছি এবং ভবিষ্যতেও থাকবো। অবরোধের তৃতীয় দিন সকাল ১০টার দিকে মিঠুর নেতৃত্বে জড়ো হতে থাকেন দক্ষিণ খান থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নেতা কর্মীদের সংখ্যা। এসময় আরো উপস্থিত ছিলেন,দক্ষিণ
খান থানা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক খায়রুল আলম লিটনসহ আরও অনেকে।
এদিকে বিএনপির ডাকা তিন দিনের অবরোধকে ঘিরে যে কোনো ধরণের অপ্রতিকর ঘটনা এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে পুলিশ, র্যাব ও বিজিবি
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied