শুরু হয়েছে শুটকির মৌসুম
দুবলার চরের জেলেপল্লীতে চলছে ব্যবসার আমেজ
সুন্দরবনের দুবলার চরের শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুম শুরু হয়েছে। বন বিভাগ থেকে জেলে, বহদ্দার ও দোকানিরা অনুমতিপত্র গ্রহণ করবনে ৩রা নভেম্বর। এ নিয়ে সুন্দরবনের বিভিন্ন শুঁটকিপল্লীতে নৌ-বহর নিয়ে যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছেন জেলে, বহদ্দার ও দোকানিরা।
তথ্য সূত্রে, প্রায় ৪ থেকে ৫ হাজার জেলে, ব্যবসায়ী, বহদ্দার ও দোকানি তাদের প্রস্তুতি সম্পন্ন করে পাশ পারমিটের জন্য অবস্থান নিয়েছে মোংলার চিলা সংলগ্ন খাল ও নদীর কূলে। বন বিভাগের অনুমতি পেলে শুক্রবার (৩ নভেম্বর) থেকে দুবলার চরের উদ্দেশে রওয়ানা দিবে তারা। এরপর সেখানে গিয়ে জেলেরা নির্দিষ্ট চরগুলোতে অবস্থান নিয়ে নভেম্বর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ মৌসুমের পাঁচ মাসের জন্য থাকা ও শুঁটকি সংরক্ষণের ঘর এবং শুঁটকি শুকানোর মাচা তৈরি করবেন। দুবলার চরের জেলে পল্লীর টহল ফাঁড়ির আওতাধীন আলোরকোল, মাঝের কিল্লা, শেলা ও নারকেলবাড়িয়া এই চারটি চরে এক হাজার ৩০ জেলে ঘর ও শুঁটকি সংরক্ষণের ঘর, ৬৩টি ডিপো ঘর, ৯৬ দোকান ঘর তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এখন শুধু জেলে ও তাদের ব্যবহারের ট্রলারের অনুমতি নিয়ে জেলেরা যাত্রা করবে দুবলার চরে।
মোংলা চিলা এলাকার জেলে আকরাম বলেন, আমরা দীর্ঘ ৫ মাস দুবলার চরে থাকার জন্য সকল প্রস্তুতি নিয়ে মোংলার চিলা খালে অবস্থান নিয়েছি। বন বিভাগ থেকে অনুমতি পেলেই রওনা দেব। সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের কর্মকর্তা রানা দেব জানান, দেশের সামুদ্রিক শুঁটকি উৎপাদনের অন্যতম স্থান হচ্ছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর। ৩ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত এই পাঁচ মাস চলবে শুঁটকি উৎপাদন প্রক্রিয়া।
উল্লেখ্য, বঙ্গোপসাগর থেকে আহরিত লইট্টা, ছুরি, চিংড়ি, লাক্ষা, জাবা, পোয়া মাছের শুঁটকি খুবই জনপ্রিয়। এখান থেকে উৎপাদিত এসব শুঁটকি চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে। আবার দেশের চাহিদা মিটিয়ে বাছাইকৃত শুঁটকি বিদেশেও রপ্তানি হয়। এ ছাড়া জেলেদের জালে ধরা পড়া ছোট প্রজাতির মাছ, কাঁকড়া ও জলজপ্রাণি (রাস বলা হয়) শুঁকিয়ে তা দিয়ে ফিশ মিল তৈরি করা হয়।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত