ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

ভবনের পরিত্যাক্ত রাবিশ দিয়ে ব্রীজ মেরামত, গাইড ওয়াল নির্মান


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ১:১৭
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নে একটি সড়কের গাইড ওয়াল ও ব্রীজ মেরামতে ভবনের পরিত্যাক্ত রাবিশ ব্যবহার করার অভিযোগ উঠেছে। কার্তিকপুর ব্রীজ থেকে শনিকান্দি বাজার পর্যন্ত সড়কটির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলেও এবিষয়ে জানেনা ভেদরগঞ্জ এলজিইডি অফিস। আর ঠিকাদার বলছে নিয়ম মেনেই তারা কাজ চালিয়ে যাচ্ছে। ফলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ফেসবুকে সংশ্লিষ্টদের হস্তক্ষেপের দাবি জানিয়েছে অনেকই।
 
ভেদরগঞ্জ এলজিইডিসূত্রে জানাগেছে, ২০২২-২৩ অর্থ বছরে কার্তিকপুর ব্রীজ থেকে নদীরপাড় হয়ে শনিকান্দি বাজার পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক মেরামতের জন্য ১কোটি ৩৩লক্ষ টাকা বরাদ্দ হয়। এম আর ট্রেড মার্ট নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটির দায়িত্ব পেলেও তা সম্পন্ন করছে প্রিন্স ঢালী নামে এক উপঠিকাদার।
 
সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে ভবনের পরিত্যাক্ত রাবিশ স্তুপ করে রাখা হয়েছে। উন্নতমানের কালো পাথর ব্যবহারের কথা থাকলেও শ্রমিকরা গাইড ওয়াল ও ব্রীজের হাতল নির্মান কাজে ঐস পরিত্যাক্ত রাবিশ ও নিম্নমানের ইট, ব্যবহার করছে। দেয়া হচ্ছে না পরিমিত রড ও সিমেন্ট।
 
পরিত্যাক্ত রাবিশ ব্যবহারের বিষয়ে সেখানে কর্মরত শ্রমিক মোস্তফা মিয়া বলেন, এসব সামগ্রী দিয়ে ঠিকাদার আমাদেরকে কাজ করতে বলেছেন। আমাদের কিছু করার নেই। কিন্তু উপ-ঠিকাদার প্রিন্স ঢালী বলেন, আমরা ঠিকমতই কাজ করছি। আপনারা ভুল দেখছেন।
 
স্থানীয় বাসিন্দা রতন মিয়া ও শফিকুল ইসলাম বলেন, পুরাতন ভবনের পরিত্যাক্ত রাবিশ, নিম্নমানের ইট দিয়ে কাজ করা হলেও ইঞ্জিনিয়াররা কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা অনেকবার বললেও ঠিকাদের লোকজন কথা শুনছে না।
 
আলী হোসেন বলেন, আমরা জীবনেও এ ধরনের রাবিশ দিয়ে কাজ করতে দেখি নাই। এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী।
 
এদিকে চলমান এ কাজের বিষয়ে জানেই না ভেদরগঞ্জ এলজিইডি অফিস। উপ-প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, কাজ শুরুর বিষয়ে আমাদের অবগত করা হয়নি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।
 
এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, যদি কাজে ত্রুটি থাকে তবে আমরা সেগুলো টেস্ট করবো।

এমএসএম / এমএসএম

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা

খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ

সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা

জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র

বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড-২০২৬