ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে ব্যাটারি চালিত রিক্সা ভ্যানে দূর্ভোগে পথচারী, কতৃপক্ষ নিরব


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৩:০
ইজিবাইক, ব্যাটারিচালিত তিন চাকার রিকশাভ্যান, নছিমন-করিমন অবাধে দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চগড় শহর জুড়ে। এসব অবৈধ যানবাহনের কারণে শহরের সব গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এমনকি অন্যান্য সড়কেও দেখা দিচ্ছে বিশৃঙ্খলা ও যানজট। দুর্ঘটনাও ঘটছে। এদের চলাচলে পথচারীদের দুর্ভোগ চরমে। কর্তৃপক্ষ বলছে সবার সহযোগিতা থাকলেই শহর যানজটমুক্ত ও চলাচলে শৃঙ্খলা আনা সম্ভব।
 
সরেজমিনে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়, ধাক্কামারা গোল চত্তর, বানিয়াপট্টি-সিনেমাহল সড়কে দিনাতিতে দেখা যায়, সড়কের মোড়ে মোড়ে এবং সড়কের ওপর যত্রতত্র ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশাভ্যান রেখে যাত্রী ওঠানো নামানো চলছে। ট্রাফিক আইনকানুনের তোয়াক্কা না করে সড়ক ও মোড়গুলোতে এলোমেলোভাবে ইজিবাইক রিকশাভ্যান রাখা হয়েছে। এর ফলে অন্য যানবাহন এমনকি পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে দেখা যায়।
 
মোটরসাইকেল আরোহী ধাক্কামারা এলাকার রফিকুল ইসলাম ও নয়ন জানান, শহরে হাজার হাজার ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশাভ্যান এবং নছিমন, করিমন, ভটভটি চলাচল করছে।এতে সড়কে চলাচলে আমরা বিভিন্ন সমস্যায় ভুগছি।
 
ট্রাক চালক মসরিম জানান, পঞ্চগড়-টুনিরহাট সড়কটি সরু, তার ওপর দু’পাশে ইজিবাইক দাড়িয়ে থাকলে গাড়ি পার করার জায়গা থাকেনা।এতে বড় যানজট সৃষ্টি হয়।
 
ইজিবাইক চালক সবুজ হোসেন জানান, আমরা শহরে আসতে টোল দেই। সে জন্য খরচ তুলতে যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী নেয়ার চেষ্টা করি।
 
পথচারী গোয়াল পাড়া থেকে আসা আব্দুর রশিদ,তালমার মতিন,রবি মানিকসহ একাধিক ব্যক্তি বলছেন, অবৈধ পার্কিংয়ের কারণে সড়কে যানজট নিয়মিত হচ্ছে। তাদের দাবি সড়ক ও মোড়ে অবৈধ ইজিবাইকের পার্কিং বন্ধ ও চলাচলে যান সীমিত করলে জনদুর্ভোগ কম হবে।
 
অ্যাডভোকেট রাহিদুল ইসলাম জানান, প্যাটেলভ্যান চালিয়ে অভ্যাস। এখন টাকা থাকলেই ইজিবাইক, ব্যাটারি চালিত রিকশাভ্যান নিয়েই সড়কে নেমে পড়েন চলাচলে। অথচ তারা সড়কের শৃঙ্খলা সম্পর্কে কিছুই জানেন না। তাদেরকে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় তাহলেই সম্ভব যত্রতত্র পার্কিং বন্ধসহ শৃঙ্খলাভাবে চলাচলের।অটোরিকশা-ভ্যান শহরে বেড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বেকারত্বকে দায়ী করেন।
 
পঞ্চগড় পুলিশ পরিদর্শক (শহর ও মোটরযান)মো.ফারুক হোসেন জানান,শহর যানজট মুক্ত করতে একটি কমিটি করা হয়েছে।সবার সহযোগিতা থাকলেই শহর যানজট মুক্ত করা সম্ভব হয়।এছাড়া শহরে কতগুলো অটোরিকশা,ভ্যান প্রবেশ করতে পারবে।সেটা পৌর কর্তৃপক্ষ নির্ধারণ করে দিলে, আমাদের আইন প্রয়োগ করতে সুবিধা হয়।এদিকে চাহিদার তুলনায় জনবল সংকটও রয়েছে বলেন এই কর্মকর্তা। 

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে