ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কেশবপুরে নব নির্বাচিত কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী কমিটির সদস্য-কে সংবর্ধনা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ৪-১১-২০২৩ দুপুর ৪:২৯

“লাল সবুজের বাংলাদেশে, শিশুর জীবন উঠুক হেসে” শ্লোগানকে সামনে রেখে যশোরের কেশবপুরের কৃতি সন্তান আব্দুল মজিদ (বড়ভাই) খেলাঘর আসর জাতীয় পরিষদের সদ্যস্য ও নব নির্বাচিত কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী কমিটির সদস্য মনোনীত হওয়ায় কেশবপুর খেলাঘর আসর এর আয়োজনে এক সংবর্ধনা ও স্মারক সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

কেশবপুর শহরের পৌর ভবন সংলগ্ন প্রথমিক শিক্ষা মিলনয়াতনে শনিবার সকালে কেশবপুর খেলাঘর আসরের আয়েজীত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ আকমল আলী’র সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মানব মন্ডল ও রবিউল আলমের সঞ্চালোনায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেশবপুর পৌর সভার মেয়র মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পূরবী খেলাখর আসরের উপদেষ্ঠা পাঁজীয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস দে, রাজনগর বাকাবর্শি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুন্ডু, কেশবপুর খেলাঘর আসরের সহ সভাপতি তাপস মজুমদার, কেশবপুর পাইলট বালিকা বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক প্রবীর দত্ত। অভিব্যক্তি প্রকাশ করেন কেশবপুর খেলাঘর আসরের সহ সাধারন সম্পাদক রবিউল আলম, দপ্তর সম্পাদক ও পুষ্প খেলাঘর আসরের সভাপতি সোহেল পারভেজ, ফুলকুড়ী খেলাঘর আসরের সভাপতি অলিয়ার রহমান, কবি শেখর খেলাঘর আসরের সভাপতি পার্থ সারথী সরকার, মনোজ খেলাঘর আসরের সভাপতি এনামুল কবীর, বি,কে খেলাঘর আসরের সভাপতি তহমিনা খাতুন ও পূরবী খেলাঘর আসরের সদস্য রিম্পা বসু চৈতী। সংগঠনের কোমলমতি শিশুদের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও সংগঠনের দলীয় সঙ্গীত, দেশের গান পরিবেশন এবং কবিতা আবৃতি করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন খেলাঘর আসরের বন্ধুরা। অনুভূতি ব্যক্ত করেন কেশবপুর খেলাঘর আসরের সভাপতি ও খেলাঘর আসর জাতীয় পরিষদের সদ্যস্য এবং নব নির্বাচিত কেন্দ্রীয় খেলাঘর আসরের নির্বাহী কমিটির মনোনীত সদস্য কেশবপুরের কৃতি সন্তান আব্দুল মজিদ (বড়ভাই)। তাঁকে অনুষ্ঠারে প্রধান অতিথি সংবর্ধনা ও স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং উত্তরীয় পরিয়ে দেন। 

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি