উখিয়ায় যুবকের আত্মহত্যা
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকা থেকে সৈকত বড়ুয়া (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে পাতাবাড়ী খেলার মাঠসংলগ্ন একটি কম্পিউটার সেন্টারের আঙিনা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সৈকত বড়ুয়া পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়া প্রকাশ মধু বৈদ্যের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন, হয়তো প্রেমঘটিত ঘটনায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছে সৈকত বড়ুয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সৈকত বড়ুয়ার সাথে এক আত্মীয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই আত্মীয় বিবাহিত ও তার সম্পর্কে চাচি হওয়ায় সৈকতের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। গতকাল রাতে এ বিষয়ে পরিবারের অন্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েবাড়ি থেকে বেরিয়ে যানন সৈকত। সকালে তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। কী কারণে আত্মহত্যা করেছে তা এখন বলা যাচ্ছে না।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা
বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি
Link Copied