নোয়াখালীতে বন্ধ বাসে আগুন, গ্রেপ্তার ৭
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বন্ধ দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। অবরোধে পণ্যবাহী ট্রাক ও যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। তবে জেলা শহর মাইজদী সহ উপজেলা শহর গুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।
অপরদিকে, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ প্রতিরোধে জেলার কোম্পানীগঞ্জে, সেনবাগে, বেগমগঞ্জে ও সদর উপজেলার রাজপথে অবস্থান নেয় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মি। অন্যদিকে পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে এবং সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে।
অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনী বাজারে, সেনবাগের ছমির মুন্সি ও পৌর এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। বিক্ষোভ মিছিলে নেতাকর্মিরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন ¯েøাগান দিয়ে বিক্ষোভ করেন। এ ছাড়া জেলায় অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে অবরোধের প্রথম দিন।
অবরোধকে ঘিরে গত ২৪ ঘণ্টায় জেলার বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন রাজু, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরশিদুর রহমান রায়হান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা শহরের নাপিতের পোল এলাকায় পিকেটিংকালে ছাত্রদল নেতা মুরশিদুর রহমান রায়হানকে আটক করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেগমগঞ্জে বিএনপির ৪ জন, কোম্পানীগঞ্জে দুজন, সদর উপজেলায় ১ ছাত্রদল নেতা রয়েছে।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস অভিযোগ করে বলেন, সকালের দিকে চৌমুহনী বাজারের কালিতলা রোডে যুবদলের নেতাকর্মিরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলে সরকার দলের নেতাকর্মিরা হামলা চালায়। একপর্যায়ে উপজেলা যুবদলের আহŸায়ক রাজু সহ ২জনকে মারধর করে পুলিশে সোপর্দ করে। হামলাকারীদের আঘাতে রাজুর মাথা ফেটে যায় বলেও তিনি অভিযোগ করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাহির থেকে হয়তো বাসের জ্বানালা দিয়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে বাসের তেমন কোনো ক্ষতি হয়নি। দুটি বাসের মাত্র দুটি সীট জ্বলেছে। কে বা কাহারা এটা করেছে কেউ এটা বলতে পারে নাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য