ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শেখ হাসিনার উন্নয়ন প্রচারে সুমনের ১৭তম কর্মী সমাবেশ


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫-১১-২০২৩ বিকাল ৫:১৬

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডের বার্তা পৌঁছে দিতে দফায় দফায় কর্মী সম্মেলন করে যাচ্ছেন মাহমুদ হাসান সুমন। উন্নত, সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নের লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
মাহমুদ হাসান সুমন ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ২বারের চেয়ারম্যান। তিনি আগামী জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মনোনয়ন প্রত্যাশী। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের রূপরেখা তুলে ধরতে উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কর্মী সমাবেশ করে যাচ্ছেন। 
শনিবার রাতে সরিষা ইউনিয়নের ডেকুয়ারচর দাখিল মাদ্রাসার মাঠে তিনি ১৭তম কর্মী সমাবেশ করেন। এ কর্মী সমাবেশে সরিষা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক যুগ্ম আহবায়কদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে  রাখেন মাহমুদ হাসান সুমন।
এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক জিএস, আমেরিকান প্রবাসি শ্যামল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল মুনসুর, সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরাম হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূইঁয়া সুমন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শিউলি আক্তার, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মঞ্জু, আঠারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আবুল বাশার, আঠারবাড়ি ইউনিয়ন যুব লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান স্বপন, সরিষা ইউনিয়ন যুব লীগের আহবায়ক আব্দুল্লাহ আবু সায়েম, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম সুমন প্রমুখ। 
উক্ত সমাবেশে  উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ ও  সরিষা ইউনিয়নের ৩,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের জনসাধানণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ