মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যাতায়াত রাস্তা বন্ধ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনুছ খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসা সুপারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা করে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার অনিয়ম, স্বেচ্ছাচারিতা আর টাকা আত্মসাতের প্রতিবাদে মাদ্রাসায় যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ করে দেয় জমির মালিক। এ বিষয়ে ঈশ^রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের গোল্লা জয়পুর এলাকার ইউনুছ খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসার সুপারইনটেনডেন্ট রেজাউল করিম নিয়োগের পর থেকে শিক্ষার্থীদের ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, মাদরাসার টিউশন ফি, সঞ্চয়পত্রের লভ্যাংশ, সাধারণ বহবিলের টাকা আদান প্রদানে কোন প্রকার রশিদ ভাউচার ব্যবহার না করে সমস্ত টাকা অত্মসাৎ করে আসছেন। এছাড়াও মাদ্রাসার বই বিক্রি ও টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে মাদরাসার সার্বিক পরিস্থিতি ঘোলাটে করে ফেলেন তিনি। এ নিয়ে ২০২০ সালে করুণাকালীন সময়ে মাদরাসা বন্ধ থাকায় জমির মালিক শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়। রাস্তাটি বন্ধ থাকায় শিক্ষক-শিক্ষার্থীরা চরম দুর্ভোগে বিভিন্ন মানুষের বাড়ী ও জঙ্গলের ভিতর দিয়ে চলাচল করতে হচ্ছে। এমনকি একারনে সরকারি ফ্যাসেলিটিস চারতলা বিল্ডিং এর কাজ দীর্ঘ সারে চার বছর যাবৎ আটকে আছে। এবিষয়ে মাদ্রাসার শিক্ষকমন্ডলীরা জানান, শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র রাস্তাটি খুলে দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দফায় দফায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না কোন এক অজানা কারণে। অনিয়ম দুর্নীতির বিষয়টি অস্বীকার করে মাদ্রাসা সুপার মোঃ রেজাউল করিম জানান, অফিস সহকারী ও পরিচ্ছন্নতা কর্মী এই দুটি নিয়োগকে কেন্দ্র করেই জমির মালিক রাস্তাটি বন্ধ করে দেয়। এবিষয়ে জমির মালিক আবু তাহের জানান, আমি আমার জায়গায় ফিসারী দিয়েছি। আর এই জায়গা দিয়ে কোন রাস্তা ছিলনা। তবে কিছুদিন শিক্ষার্থীরা একটি পুকুরপাড় চলাচল করত। এখন আমার ২টি পুকুরের মাঝখান দিয়ে রাস্তা দেয়া সম্ভবনা। মাদ্রাসা কতৃপক্ষ দিয়ে তাঁদের জায়গা দিয়ে রাস্তা করে আর একটু জায়গা দিতে হয় তাহলে আমি পুকুরের সাইট দিয়ে রাস্তার জায়গা দিতে রাজি আছি। তবে শুধু আমার জায়গা দিয়ে পুকুরের মাঝখান দিয়ে রাস্তা দেয়া সম্ভবনা। এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাহেবকে নিয়ে মাদ্রাসায় যাওয়া হয়েছে। পরে সকলের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিছুদিন পর শুকনা সিজনে চেয়ারম্যান সাহেব শিক্ষার্থীদের যাতায়াতের স্বার্থে একটি রাস্তা করে দিবেন। উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে কথা বলে এসেছি। কিছুদিনের মধ্যেই সমাধান হয়ে যাবে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন