নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের দুইপক্ষের পাল্টা-পাল্টি সমাবেশ
বিএনপির হরতাল অবরোধের প্রতিবাদে নাঙ্গলকোটে আওয়ামী লীগের দুই পক্ষের পাল্টা-পল্টি শান্তি মিছিল ও সমাবেশ সোমবার সকালে অনুষ্ঠিত হয় ।
সোমবার ৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের সভাপতিত্বে শান্তি মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নূরুল্লাহ মজুমদার, মফিজুর রহমান হক চেয়ারম্যান, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাছান বাছির চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আলমগীর চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান হুমায়ুনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সমাবেশে হাজার ও নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপর দিকে, সদ্য ঘোষিত আহবায়ক কমিটির ব্যানারে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু এআইপির নেতৃত্বে আরেকটি সমবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু (এআইপি) ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য চলতি বছরের ২৬মার্চ অধ্যক্ষ আবু ইউসুফ ভূইয়াকে সভাপতি ও আবু বকর ছিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।
অপরদিকে রফিকুল হোসেনকে আহবায়ক ও অধ্যক্ষ সাদেক হোসেন ভূইয়াসহ ছয়জনকে যুগ্ম-আহবায়ক করে ১০১ সদস্যের নতুন একটি কমিটির তালিকা (৫ নভেম্বর) উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়ার ফেসবুক আইডিতে থেকে প্রকাশ করা হয়। তালিকায় উল্লেখ রয়েছে বিগত ১১ ডিসেম্বর ২০২২ ও ২৬ মার্চ ২০২৩ এর উভয় কমিটি এবং তাদের গঠিত ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied