শান্তি কর্মসূচির মাধ্যমে আমরা সতর্ক পাহারায় আছিঃ ডাবলু সরকার
বিএনপির-জামাতের ডাকা অবৈধ অবরোধের প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশে এ কথা বলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। তার ফলও ভোগ করছেন এদেশের আপামর মানুষ। কৃষককে এখন আর সারের জন্য জীবন দিতে হয়না, ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ, প্রাথমিকসহ দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। বয়স্কভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা চালু হয়েছে। দেশের প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। ঠিক তখনই বিএনপি-জামাতের ডাকা অবরোধের নামে তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। জনগণের জানমাল রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি।
সোমবার (৬ নভেম্বর) সকাল ১১ টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে নগরীর কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়া দলীয় কার্যালয়ের শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ কৃষক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ রাজশাহী মহানগরীর সাধারণ সকল জনগণকে সাথে নিয়ে অবৈধ অবরোধের বিরুদ্ধে রাস্তায় থেকে প্রতিরোধের ঘোষণা দেয়া হয়।
এসময় অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান খায়ের, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ, যুব ও ক্রিড়া সম্পাদক মুকিদুজ্জামান জুরাত, উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক মোঃ সিদ্দিক আলম , রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আশরাফ উদ্দিন খান, মোঃ ইসমাইল হোসেন, মোঃ মুজিবুর রহমান, মাসুদ আহমেদ, অর্পণ কুমার দে । এ ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন
মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল
শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন
জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)
মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’
হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু
এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা
টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি
বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ
নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
Link Copied