ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

রামগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সভা


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৩ বিকাল ৫:১২
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিএনপি- জামায়াতের নৈরাজ্য, পুলিশ হত্যা, গাড়ী পোড়ানো ও অবৈধ অবরোধের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রামগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠন।
 
সোমবার (০৬ নভেম্বর) বিকেল ০৪ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু ও পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌরসভার মেয়র আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারীর নেতৃত্বে রামগঞ্জ পৌরসভার সামনে থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল শুরু হয়ে পুরো রামগঞ্জ শহর ঘুরে পৌরসভার সামনে এসে প্রতিবাদ সভার মধ্য দিয়ে শেষ হয়।
 
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সফিক মাহমুদ পিন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব আবুল খায়ের পাটোয়ারী।
 
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক এম এ মমিন পাটোয়ারী, আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার তৌহীদুল ইসলাম বাহার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামছুল হক মিজান, আবু তাহের পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, পৌর কাউন্সিলর শহীদ পাটোয়ারী, পৌর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক হান্নান বাবু, দপ্তর সম্পাদক মাহবুব আলমসহ উপজেলা, পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের প্রায় দেড় হাজার নেতাকর্মী।
 
এসময় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে।

এমএসএম / এমএসএম

রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড

বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান

নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।

সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী

নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!

শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের

‎উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ

গোপালগঞ্জে পিতৃহত্যা মামলায় মাদকাসক্ত ছেলের যাবজ্জীবন কারাদণ্ড