দেবীগঞ্জে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চিন্তা রানী (৬৬) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) বিকালে দেবীগঞ্জ পৌর এলাকার মধ্যপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নাতি জীবন,সৎ ছেলে নেপাল,মেয়ের জামাই মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ।নিহত চিন্তা রানী একই এলাকার মৃত ধরনি ঋশির স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন চিন্তা রানী নামের ওই বৃদ্ধা ভিক্ষুক।প্রতিবেশিসহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। সোমবার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে সংশ্লিষ্ট পৌর কাউন্সিলরসহ স্থানীয়দের উপস্থিতিতে টিউবওয়েল পাশে সেপটিক রিংয়ের ভিতর থেকে মাটি চাপা দেওয়া লাশটি উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহমেদ জানান, সেপটিক রিংয়ের ভিতর থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied