কালীগঞ্জে সরকারি সম্পত্তি হস্তান্তর
ঊনিশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র
গাজীপুরের কালীগঞ্জে সরকারি সম্পত্তি হস্তান্তর করে প্রায় ঊনিশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতারক চক্রের বিরুদ্ধে। প্রতারণার শিকার ব্যক্তিরা প্রতিকার না পেয়ে প্রতারকদের নামে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ ও গাজীপুর কোর্টে মামলা দায়ের করেছেন। সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন সরকারি সম্পত্তি কখনোই হস্তান্তরযোগ্য নয়।
অনুসন্ধানে জানা যায়, কালীগঞ্জ উপজেলার বাশাইল মৌজার খতিয়ান নং এসএ ১২১, আরএস ৮৫, দাগ নং এসএ ১৪২, আরএস ২৭৯ ও ২৮০ এর ২০ শতাংশ ভিপি জমি (কেস নং ২৯৩/৭৫) সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় থেকে লিজ নেয় বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন, মোফাজ্জল হোসেন ও সবদর আলী। তারা বাংলা ১৪২৫ সন পর্যন্ত উক্ত জমির লিজমানি পরিশোধ করেন। সম্প্রতি ওই জমির উপর লোলুপ দৃষ্টি পড়ে খলাপাড়া গ্রামের মৃত নোয়াব আলীর পুত্র ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম (৪৩) এবং মৃত দেলোয়ার হোসেনের পুত্র মাহফুজুর রহমান জাবেদ (৩৪) এর। তারা নিষ্কন্টক ১২.২৫ শতাংশ জমি বিক্রি ও নামজারীর কথা বলে প্রতারণা পূর্বক একই গ্রামের আবুল হোসেনের পুত্র আবুল কাশেমের নিকট থেকে ১৬ লাখ ২৫ হাজার টাকা নেয়। পরে আবুল কাশেম জমি রেজিষ্ট্রির জন্য বললে প্রতারকরা তিনটি ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে (নং খচ ১১৫৩৩৩৪, ১১৫৩৩৩৩ ও কট ৯৮১৪০৪২) দলিল লিখে উক্ত ভিপি সম্পত্তি থেকে ১২.২৫ শতাংশ সম্পত্তি হস্তান্তর করে। পরে একই কায়দায় প্রতারক চক্রটি স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা রাসেলের নিকট থেকেও ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে। কিন্তু কাশেম ও রাসেল ভিপি সম্পত্তি কিনবে না বলে টাকা ফেরত চাইলে প্রতারক নজরুল ও জাবেদ তাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এ বিষয়ে কাশেম ও রাসেল প্রতারকদের নামে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ জাবেদকে থানায় ডেকে আনলে সে ২ অক্টোবর টাকা পরিশোধ করবে বলে নিশ্চয়তা দেয়। কিন্তু জাবেদ ২ অক্টোবর টাকা পরিশোধ না করে বিকেলে খলাপাড়া জুট মিল সংলগ্ন রাস্তায় কাশেমকে হত্যার হুমকি দেয়। এতে ভীত হয়ে কাশেম গত ১১ অক্টোবর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২, গাজীপুর-এ প্রতারকদের নামে সিআর মোকদ্দমা দায়ের করেন, নং ৪৯৩/২০২৩।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, নজরুল মেম্বার ও জাবেদ প্রায় অর্ধশতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রায় নিঃস্ব করে দিয়েছে। টাকা ফেরত চাইলে তারা ভুক্তভোগীদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া জানান, লিজকৃত সম্পত্তি কখনোই হস্তান্তরযোগ্য নয়। কেউ হস্তান্তর করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কালীগঞ্জ থানার এসআই মশিউর রহমান জানান, আবুল কাশেমের অভিযোগের ভিত্তিতে মাহফুজুর রহমান জাবেদকে থানায় ডেকে আনা হলে সে প্রতারণার কথা স্বীকার করে ২ অক্টোবর টাকা পরিশোধেরে নিশ্চয়তা দিয়ে চলে যায়। এখন সে পলাতক আছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট