ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ীতে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ৭-১১-২০২৩ দুপুর ৪:২
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে সরিষার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্ত্বরে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
 
উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোকছেদুর রহমান লেবু।প্রধান অতিথি মো: মোকছেদুর রহমান লেবু বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কৃষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার কৃষিকে ডিজিটালাইজেশন করেছেন। সার্বক্ষণিক কৃষকদের  পাশে থেকে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করছে। তাই উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি ৪ হাজার কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ করছি৷ আমন ও বোরো আবাদের মাঝখানে এই সরিষা আবাদ কৃষকদের বাড়তি লাভবান করবে। এতে করে আমাদের ভোজ্য তেল আমদানী নির্ভরতা অনেকটা কমবে। তাছাড়া সয়াবিনের তুলনায় সরিষার তেল স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী বলে তিনি মন্তব্য করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন আবু সায়েম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফারুক হোসেন, নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি আবদুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ সম্পাদক আব্দুল মোমেন, কল্যাণ সম্পাদক এম সুরুজ্জামান, দপ্তর ও প্রচার সম্পাদক মো: হারুন অর রশিদ প্রমুখ।
 
উদ্বোধনী দিনে ১০০ জনকে ১ কেজি করে সরিষা বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ১২টি ইউনিয়নের ৪ হাজার কৃষকের মাঝে এ সরিষা বীজ বিতরণ করা হবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত