ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে স্বেচ্ছাসেবকদলের নেতা ইয়াবাসহ আটক


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ৩:১৯
পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মামুন (৩২) নামের একজনকে আটক করেছে। আটককৃত মামুন পৌর শহরের ৯ নং ওয়ার্ড বড় চৌরাস্তার বাসিন্দা মৃত সেকান্দার আলীর ছেলে।
 
ডিবি পুলিশের টিম গোপন অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ গ্রেফতার করেন । উল্লেখ্য, মামুনের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, নারী নির্যাতন ও দ্রুত বিচার আইনে আরো পাঁচটি মামলা চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে।
 
সূত্রে জানা যায়, মামুন ও তার পরিবার দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় মামুন ও তার বোনদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন মামলার সাথে জরিত হওয়ার কারনে এক পর্যায়ে মামুন কে বিদেশ পাঠিয়ে দেয়া হয়। কয়েক বছর পর প্রবাস কাটিয়ে দেশে ফিরে পটুয়াখলী পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। তিনি পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবু তাহের ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মহসিনের রাজনীতিতে যুক্ত রয়েছে।
 
এ বিষয়ে মামুনের এলাকাবাসী জানান, বিদেশ থেকে ফিরে এসে পটুয়াখালী বিএনপির রাজনীতি শুরু করে এবং মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। তার চলা ফেরায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ কাজ করে। মামুনের কাছে বিভিন্ন ধরনের লোকজনের আনাগোনা দেখে এলাকাবাসী জানতে পারে মামুন রাজনীতির নাম করে পুনারায় এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা শুরু করেছে।
 
আটককৃত আসামি মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত