কক্সবাজারে অস্ত্র ও গোলাবারুদসহ ২ জলদস্যু গ্রেফতার
গভীর সমুদ্রে ৫০ জন জেলেকে ২০টি মাছ ধরার বোট, আরোহণকৃত মাছ এবং জালসহ আটকে রেখে পরিবারের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করে জলদস্যুরা- এমন অভিযোগের ভিত্তিতে মহেশখালীর সোনাদিয়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুই জলদস্যুকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
রোববার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় মহেশখালীর সোনাদিয়া চ্যানেল থেকে তাদের গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
গ্রেফতারকৃতরা হলো- কুতুবদিয়া উত্তর ধুরুং চেইন্দার পাড়া নাজের হোসেনর ছেলে মোঃ রাশেদ ও একই ইউনিয়নের উত্তর ধুরুং ৯নং ওয়ার্ডের আবু তৈয়বের ছেলে মো. মিজান।
আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গত ৬ আগস্ট টেকনাফ উপজেলার শাপলাপুরের পশ্চিমে গভীর সমুদ্রে জলদস্যুরা ৫০ জন জেলেকে ২০টি মাছ ধরার বোট, আরোহণকৃত মাছ এবং জালসহ আটকে রেখে পরিবারের কাছে ফোন করে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। জেলেদের পরিবার মুক্তিপণ দিতে ব্যার্থ হলে জেলেদেরকে জলদস্যুরা মারধরসহ অমানবিক অত্যাচার করে মেরে ফেলার হুমকি দেন। এমন অভিযোগে গত ৮ আগস্ট র্যাবের একটি দল অভিযানে নামে।
অভিযানের একপর্যায়ে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জলদস্যুরা জেলেসহ মহেশখালী সোনাদিয়া প্যারাবনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস অভিযানিক দল উক্ত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের কক্সবাজার-সোনাদিয়া চ্যানেল থেকে গ্রেফতার করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত জলদস্যুদের হেফাজতে থাকা ৩টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় জলদস্যুরা স্বীকার করে যে, তারা কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া ও সোনাদিয়ার ডাকাতরা মিলে এই ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে বলে জানান।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক জলদস্যুদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied