ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে স্ত্রীকে ‘হত্যার’ পর থানায় স্বামীর আত্মসমর্পণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৮-১১-২০২৩ দুপুর ৪:৮
ঠাকুরগাঁও রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে রাবেয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী নাজমুল ইসলাম। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 
বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে হঠাৎ নাজুমল তাঁর স্ত্রী রাবেয়ার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। আঘাতের পরেই রাবেয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরা-সহ স্থানীয়রা রাবেয়ার চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি)  গুলফামুল ইসলাম মন্ডল সকালের সময়কে বলেন, নাজমুল হোসেন তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার পর নিজেই থানায় এসেছেন। ঘটনা জানার পর তাকে আটক করা হয়েছে। 
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির