কালীগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন, চালকসহ আহত-৩
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জে ফ্রেস কোম্পানীর একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভ্যান চালকসহ ৩ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, বর্তমান সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধবার (৮ অক্টোবর) ভোর থেকে দুর্বৃত্তরা গাজীপুর-ঢাকা বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফ্রেশ কোম্পানীর একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৪৭) ঢাকা থেকে গাজীপুরে যাওয়ার পথে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের গলান প্রাইমারী স্কুলের সামনে বাইপাস সড়কে পৌছলে দুষ্কৃকারীরা তাতে পেট্রল ছুড়ে আগুন জ্বালিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল করে বিষয়টি কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে জানানো হয়। সকাল সোয়া ৬টার দিকে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে পাবনা জেলার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ভ্যান চালক ফজলুর রহমান, মৃত আনসার আলীর পুত্র সহকারী আনোয়ার হোসেন ও রাজবাড়ী থানার রাজবাড়ী গ্রামের মনোরঞ্জনের পুত্র মেকানিক ভিপ্রজিৎ আহত হয়।
এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সাভির্স ষ্টেশনের ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, আমরা ভোরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানের আগুন নেভাতে সক্ষম হই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলুখোলা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এএসআই মোজাম্মেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালক, হেলপার ও মেকানিককে উদ্ধার করি এবং যান চলাচল উন্মুক্ত করতে কাভার্ড ভ্যানটি অন্যত্র সরিয়ে নেই। এ বিষয়ে কাউকে আটক করা যায়নি, মামলা প্রক্রিয়াধীন আছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট