বাঁশখালীতে অবরোধ নৈরাজ্যের প্রতিবাদে এমপির শোডাউন
সারাদেশের ন্যায় বিএনপি -জামায়াতসহ বিরোধী দলের ডাকা অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির নেতৃত্বে বিশাল বহরে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
৮ নভেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলার জলদি মিয়ার বাজারস্থ আদর্শ উচ্চ বিদ্যালয়র প্রধান গেইট থেকে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সহস্রাধিক মোটরসাইকেল বহরে বিশাল শোডাউন শুভ যাত্রা শুরু করে উপজেলার সর্বদক্ষিণে পেকুয়া সংযোগ সীমান্ত ব্রীজ এলাকা প্রদক্ষিণ করে। সেখান থেকে পুনরায় এই শোডাউনটি উপজেলা সদর হয়ে তৈলারদ্বীপ ব্রীজ সীমান্ত এলাকা প্রদক্ষিণ করে বৈলছড়ী ইউপির চেচুরিয়া এলাকার দ্যা কিং অব বাঁশখালী কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, পৌর মেয়র এডভোকেট এস এম তোফায়েল বিন হোসাইন, চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদাত আলম, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিন, পৌরসভা যুব লীগের আহ্বায়ক হামিদ উল্লাহ হামিদ, উপজেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি রাওকাতুন নুর চৌধুরী প্রিয়তা, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, কাথরিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন, সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, গণ্ডামারা ইউপির প্যানেল চেয়ারম্যান-১ ওসমান গণী, আওয়ামী নেতা মাহবুব আলী খান, মোঃ সাদুর রশিদ, এম এ মালেক (মানিক), মাওলানা আকতার হোসেন, সেলিম উদ্দিন, হারুন রশীদ, আব্দুল মালেক, আব্দুল খালেক,ফরহাদ আলম সিকদার, সৈয়দ নুর হৃদয়,জসিম উদ্দিন, মোর্শেদ আলম তুহিনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা শোডাউনে অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি