ম্যাথুসকে আগেই সতর্ক করেছিলেন আম্পায়ার
বাংলাদেশের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে অ্যাঞ্জেল ম্যাথুস বেশ ক্ষোভ ঝাড়েন। তাকে ‘টাইমড আউট’ করার ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্য ‘কলঙ্কজনক বলে মন্তব্য করেন। সাকিব আল হাসানের প্রতি কোন সম্মান অবশিষ্ট নেই বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া মাঠে থাকা আম্পায়ারদের ‘কমন সেন্স’ নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই লঙ্কার অধিনায়ক। নিজের টুইটারে দু’টি ভিডিও ছেড়ে লিখেছেন, ‘রেস্ট মাই কেস’। যেখানে তিনি দাবি করেছেন, ক্রিজে প্রস্তুত হওয়ার জন্য তার হাতে পাঁচ সেকেন্ড সময় ছিল। ওই সময় তার হেলমেটে ত্রুটি ধরা পড়ে।
ম্যাথুসের দেওয়া ভিডিওতে দেখা গেছে, হেলমেটে ক্রটি ধরা পড়ার আগে ক্রিজে প্রস্তুত হওয়ার জন্য তার হাতে ৫ সেকেন্ড সময় ছিল। কিন্তু ভিডিওতে আরও পরিষ্কার হয়েছে যে, ম্যাথুস ততক্ষণে ব্যাট করার জন্য গার্ড পর্যন্ত নিতে পারেননি। এর আগেই তার হেলমেটের ফিতা ছিড়ে যায়।
এমনকি নিয়ম অনুযায়ী, টিভি আম্পায়ার নিতিন মেনন মাঠে থাকা দুই আম্পায়ার মারিয়াস ইরাসমাস ও ইলিংওর্থকে দুই মিনিট পেরিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছিলেন। মাঠে থাকা আম্পায়ার নোটও নিয়েছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী, ফিল্ডিং করা দলকে কখন সময় পেরিয়ে গেছে, কতক্ষণ পেরিয়ে গেছে তা জানাননি।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ