ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ আগে শ্রীলঙ্কা যাবে নাকি লঙ্কানরা আসবে?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৩ দুপুর ১২:৩৭

বিশ্বকাপ ম্যাচে লঙ্কান ক্রিকেটার অ্যাঞ্জেল ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেছেন সাকিব আল হাসান। ওই ঘটনায় ক্ষুব্ধ লঙ্কানরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বিস্ফোরক সব মন্তব্য করেছেন স্বয়ং ম্যাথুস। তার ভাই ট্রেভিন ম্যাথুস তো এককাঠি উপরে। 

সাকিব শ্রীলঙ্কা সফরে গেলে তাকে পাথর ছুঁড়ে মারা হবে বলে মন্তব্য করেছেন ম্যাথুসের ভাই ট্রেভিন। তিনি বলেছেন, ‘এখানে সাকিবকে স্বাগত জানানো হবে না। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা এলপিএল খেলতে আসলে তাকে পাথর ছুঁড়ে মারা।’ 

তবে আইসিসির ভবিষ্যত ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেড় বছরের আগে শ্রীলঙ্কা যাওয়া লাগছে না বাংলাদেশ দলের। ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। ওই সিরিজে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে দুই দল। বাংলাদেশ-শ্রীলঙ্কার পরবর্তী সিরিজ ২০২৫ সালের জুনে। শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। ওই সফরেও দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে দুই দল। সাকিব ততদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কিনা তা নিয়ে আছে প্রশ্ন। কারণ তিনিই এক সাক্ষাৎকারে বলেছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তিনি খেলতে চান। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। বাংলাদেশের ওই আসরে জায়গা নিশ্চিত করা নিয়ে শঙ্কা আছে। দল আসরে জায়গা নিশ্চিত করতে পারলে এবং ওই আসর খেলে সাকিব অবসর নিলে জুনে শ্রীলঙ্কা সফরে যাওয়ার প্রশ্নই আর থাকছে না। সাকিব যদি আগামী মৌসুমে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে চান এবং দল পান সেক্ষেত্রে সূচি অনুযায়ী, আগামী বছরের আগস্টে শ্রীলঙ্কা যেতে হবে তার।

এমএসএম / এমএসএম

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি

প্রথমবার এসিসির সভাতে তামিম, পেলেন যে দায়িত্ব

তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল

বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা

অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!

নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)

তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর

এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি

মালয়েশিয়ায় তহুরার হ্যাটট্রিক