ভেদরগঞ্জে হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট
শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারী ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ও স্মার্টফোন লুট করে নিয়ে যায়। ৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার চরসেনসাস ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদবর কান্দি এলাকার মোঃ আলী মাদবর এর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় সংঘবদ্ধ ১০/১২ সদস্যের ডাকাত দল মোঃ আলীর বাড়িতে হানা দিয়ে নগদ ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ৪০ ভরি স্বর্ণ ও তিনটি স্মার্টফোন নিয়ে যায়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি পুলিশ।মোঃ আলী জানান, বুধবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে সময় তাদের এক তালা বাড়ির বারান্দার গ্রিল কেটে ও দেশীয় অস্ত্র নিয়ে ১০/১২ সদস্যের একদল ডাকাত ভিতরে প্রবেশ করে।
এ সময় পাঁচটি কক্ষে থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৭ জনকে হাত এবং মুখ বেঁধে রুমে অবরুদ্ধ করে রাখে। এরপর ওই ডাকাত দল ঘরের আলমিরা, ট্রলি এবং সুকেশ ভেঙে নগদ ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, ৪০ ভরি স্বর্ণ ও তিন টি স্মার্টফোন নিয়ে যায়। এছাড়া, ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এলোমেলো করে ফেলে রেখে যায়। মোঃ আলী আরো বলেন, যাওয়ার সময় ডাকাত দলের সদস্যরা কেচি গেটে তাদের নতুন একটি তালা লাগিয়ে চলে যান। পরে আমার অসুস্থ স্ত্রীর হাত খোলা থাকায় সে আমাদের সকলের হাত খুলে দেয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় সখিপুর থানায় ফোন দেই। এরপর রাতেই পুলিশ আমাদের বাড়িতে আসেন।
এদিকে, ডাকাতির খবর শুনে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোঃ মাহাবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম,মুশফিকুর রহমান, ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বালা, সাবেক চেয়ারম্যান জিতু মিয়া বেপারী।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব আলম বলেন, তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
Link Copied