ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন, আটক-৩


কালীগঞ্জ প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১১-২০২৩ দুপুর ৪:৪৭

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিন গত বুধবার গাজীপুরের কালীগঞ্জে ফ্রেস কোম্পানীর সরিষা তেল ভর্তি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে চালকসহ ৩ জনকে দগ্ধ করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় পুলিশ তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করেছে। 
থানা সূত্রে জানা যায়, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা, বর্তমান সরকারের পদত্যাগ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে গত বুধবার ভোর থেকে একদল দুর্বৃত্ত গাজীপুর-ঢাকা বাইপাস সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ফ্রেশ কোম্পানীর সরিষা তেল ভর্তি একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-উ-১৪-০৯৪৭) ঢাকা থেকে গাজীপুরের রওনা দেয়। সকাল সোয়া ৬টায় ভ্যানটি কালীগঞ্জের নাগরী ইউনিয়নের গলান এলাকায় সরকার ফিলিং ষ্টেশনের সামনে পৌছলে আটককৃতরাসহ প্রায় ১০০/১৫০ জন দুষ্কৃতকারী হাতে ব্যানার ও বোতল ভর্তি পেট্রোল নিয়ে ভ্যানের গতিরোধ করে। পরে দূর্বৃত্তরা ভ্যানটিতে পেট্রল ছুড়ে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে কাভার্ড ভ্যানসহ পাবনা জেলার আমিনপুর থানার বসন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র ভ্যান চালক ফজলুর রহমান, মৃত আনসার আলীর পুত্র সহকারী আনোয়ার হোসেন ও রাজবাড়ী থানার রাজবাড়ী গ্রামের মনোরঞ্জনের পুত্র মেকানিক ভিপ্রজিৎ দগ্ধ হয়।  
এ ঘটনায় ভ্যান চালক ফজলুর রহমান বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন, নং ৩(১১)২৩, তারিখঃ ৮/১১/২৩। মামলা দায়েরের পর এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকায় তিনজনকে আটক করেন। আটককৃতরা হলেন, তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের লিয়াকত আলী চুন্নুর পুত্র ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, মোক্তারপুর ইউনিয়নের একুতা গ্রামের মৃত সফিউদ্দিনের পুত্র জেলা বিএনপির সদস্য মোঃ আমরুল কয়েস এবং পৌর এলাকার চৌড়া গ্রামের মোঃ আহসান উদ্দিনের পুত্র পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম সেলিম।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান জানান, কাভার্ড ভ্যানসহ তিনজনকে অগ্নিদগ্ধের ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান