ভেদরগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন,হুমকির মুখে কৃষি জমিও বাড়িঘর
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ বরিং ড্রেজার (স্থানীয় নাম আত্মঘাতী ড্রেজার) দিয়ে ভুগর্ভস্থ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আত্মঘাতী এই ড্রেজার দিয়ে সমতল মাটির তলদেশ থেকে বালু উত্তোলনের ফলে ফসলি জমি দেবে যাওয়াসহ আশপাশের পরিবেশেরও ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ-প্রতিবেশ।
ভেদরগঞ্জ উপজেলায় দীর্ঘ দিন ধরে ডি.এমখালি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের আলী হোসেন সরদারের কান্দি হুমায়ুন সরদারের বাড়ির সামনে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বিল ও পুকুরের গভীর থেকে অব্যাহত বালু উত্তোলনের ফলে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বিলের তীরবর্তী আবাদি জমি ও বসতভিটা।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্লাস্টিকের ড্রাম ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে সেখানে খনন যন্ত্র বসানো হয়েছে। খননযন্ত্র দিয়ে পুকুরের তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে। তবে বারবার ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ড্রেজারটি ধংশ্ব করলেও থেমে নেই ড্রেজার সম্রাট জামাল মৃধা।
এবিষয়ে আল আমিন নামে এক শ্রমিক বলেন আমরা কাজ করি মজুরী পাই নদী থেকে বালু উত্তলন করা বৈধ, অবৈধ এগুলো মালিক জানে। আপনি জামাল মৃধা’র সাথে যোগাযোগ করেন।
এবিষয়ে ড্রেজার মালিক জামাল মৃর্ধার সাথে যোগাযোগ করা হলে ড্রেজার মালিক জামাল মৃর্ধা জানান, সবাইকে ম্যানেজ করে কাজ করতে হয়। কৃষি জমি ও পুকুর থেকে বালু উত্তলন করা অবৈধ সেটা আমিও জানি। আমি এখন বিজি আছি আপনার সাথে পরে কথা বলবো।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল-মামুন বলেন, বরিং ড্রেজার দিয়ে ভুগর্ভস্থ থেকে বালু উত্তোলন করা সম্পূর্ণ নিষিদ্ধ, এর আগেও একাদিক ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে,
এ ব্যাপারে অবৈধ ড্রেজার মালিক ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.
“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা
খালিয়াজুরীতে ভারতীয় পণ্য ও মাদকসহ তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ
সাবেক স্ত্রীর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার হুমকি, আদালতে স্ত্রীর মামলা
জমে উঠেছে কৃষি মেলা; নজর কাড়ছে শস্য দানায় আঁকা শালিখার মানচিত্র
বাকেরগঞ্জ কৃষি অফিসের তিন কর্মকর্তার বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন