ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরে মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৮-২০২১ বিকাল ৭:১৯
বগুড়ার শেরপুর উপজেলায় উপজেলা পরিষদের অর্থায়নে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মহীন মহিলা এবং প্রতিবন্ধী অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মজিবর রহমান মজনু উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরে আলম সানি, সুঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত হোসেন, সিএ আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে ৩০ জনের মাঝে সেলাই মেশিন এবং ২০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান