বিজয়কে ওপেনিংয়ে নামানোর ভাবনা
মুম্বাই থেকে সড়কপথে পুনেতে আসতে আসতে প্রায় তিন ঘণ্টা, ততক্ষণে বাংলাদেশ দলের অনুশীলন প্রায় শেষ। অবশ্য লিটন এই সেশনে যে থাকতে পারবেন না, তা আগেই জানা ছিল টিম ম্যানেজমেন্টের। এদিন বরং ক্যামেরার চোখ ছিল ঢাকা থেকে আসা এনামুল হক বিজয়ের দিকে।
আঙুলের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় সাকিবের জায়গায় জরুরি তলবে পুনেতে ঢেকে আনা হয়েছে বিজয়কে। এদিন মাঠে এসে দলের সঙ্গে স্ট্রেচিং করার পর প্যাড পরে বসেছিলেন কিছুক্ষণ। দ্বিতীয় ব্যাচে স্পিনারদের নেটে প্রথম অনুশীলনের সুযোগ মেলে তাঁর এবং কিছুক্ষণ বাদেই সেখান থেকে ছক্কার ফুলঝুরি।
ঢাকার চেনা সাংবাদিকদের আবদারে হাসিমাখা, দুঃখমাখা সব ধরনের ছবিরই পোজ দিচ্ছিলেন! বিজয়ের কাছে এদিন বিশ্বকাপের শুরু মনে হলেও গতকাল একটা শেষের সুর লেগেছিল পুরো সেশনে। প্রায় দেড় মাস ধরে চলা একটা মিশনের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে বেশ কিছু পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট।
কিন্তু যেহেতু এই মাঠেই ভারতের বিপক্ষে তানজিদ হাফ সেঞ্চুরি করেছিলেন এবং লিটন দাসের সঙ্গেই ওপেনিংয়ে বিশ্বকাপে বাংলাদেশের সেরা জুটির রেকর্ড গড়েছিলেন, সে কারণে তাদের দু’জনের পক্ষেও সমর্থন রয়েছে।
আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাজমুল হোসেন শান্ত তিনে, সাকিব আল হাসান চারে, পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ ও ছয়ে মুশফিকুর রহিম নেমেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও শান্ত তিন নম্বরেই নামবেন বলে ঠিক রয়েছে। সে ক্ষেত্রে লিটনকে যদি ওপেনিংয়ে না নামানো হয়, তাহলে চারে খেলতে পারেন তিনি। তবে সব কিছুই ম্যাচের দিন পিচ দেখে একাদশ ঠিক করা হবে– এ জাতীয় কৌশলেই অটুট রয়েছে টিম ম্যানেজমেন্ট।
এমএসএম / এমএসএম
কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি
প্রথমবার এসিসির সভাতে তামিম, পেলেন যে দায়িত্ব
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
তহুরার হ্যাটট্রিকে গুয়ামের দলকে বধ রাজশাহীর
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
‘নতুন রদ্রি’ খুঁজছে সিটি