কুয়াকাটায় বিষমুক্ত শুঁটকি ও পল্লী নির্মাণে ব্যস্ত শ্রমিকরা
পটুয়াখালীর কুয়াকাটায় শুঁটকি পল্লীতে কেমিক্যালমুক্ত শুঁটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন জেলেরা
সরেজমিনে দেখা গেছে, শুঁটকি পল্লিতে কর্মযজ্ঞ চলছে। রোদে মাছ শুকাচ্ছেন কেউ। বিভিন্ন জায়গায় মাছ শুকানোর মাচা তৈরি করেছেন। মাছ রাখা ও নিজেদের থাকার জন্য অস্থায়ী ঘর করেছেন। কেউবা আবার মাছ ধরার ট্রলার মেরামত করছেন। মাছ ধরার ট্রলার সাগরে নামাচ্ছেন কেউ কেউ।পল্লীতে চাং, বাসা ও দোকান নির্মাণে দিনরাত কাজ করছে শ্রমিকরা
সাগর থেকে আহরণ করা লইট্টা, ছুরি, লাক্ষ্যা, চাপিলা, ছোট চিংড়ি, ছোট পোয়া, রূপচাঁদা ও ফাইস্যাসহ প্রায় ৩৫
রকমের মাছ বাঁশের তৈরি মাচায় ঝুলানো কিংবা বিছিয়ে শুঁটকি করা হয়। প্রতিবছর কোটি কোটি টাকার শুঁটকি বিক্রি হয়।জানাগেছে, কেমিক্যালমুক্ত শুঁটকি উৎপাদন করে পটুয়াখালীর কুয়াকাটার ব্যবসায়ীরা দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন অনেক বছর আগে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও শীতের প্রথম বাজার ধরতে পল্লীতে আধুনিক পদ্ধতিতে শুঁটকি তৈরি করতে চাই আমরা। কিন্তু আমাদের প্রতি নজর দেয় না সংশ্লিষ্টরা। আধুনিক পদ্ধতিতে তৈরি করতে পারলে উৎপাদন আরও বাড়তো। এতে শ্রমিক এবং জেলেদেরও কষ্ট কম হতো, সবাই লাভবান হতো। স্থানীয় শুঁটকি শ্রমিক মো.নিজাম খলিফা বলেন,শুঁটকি পল্লীর মালিকরা শীতের প্রথম মৌসুম ধরবে। তই এখন দম ফেলার ফুরসত নেই তাদের।তিনি আরও বলেন, একটি পল্লী নির্মাণে প্রায় ১৮ দিন সময় প্রয়োজন হয় তাদের। কেমিক্যাল মুক্ত ও পরিচ্ছন্নতার সঙ্গে শুঁটকি তৈরি করায় এখানে অনেক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
স্থানীয় শুঁটকি ব্যবসায়ী মেহেদী হাওলাদার বলেন, এখানে সম্পূর্ণ কেমিক্যাল ও বিষমুক্ত শুঁটকি সরবরাহ করা হয়।এই শুঁটকি সকরতে ক্রেতাদের কুয়াকাটা শুঁটকি পল্লীতে আসার আমন্ত্রণ জানান এই বিক্রেতা।
শুঁটকির আড়তদার আবু হানিফ হাওলাদার জানান, এখন মৌসুম শুরু হলো। এবার সবকিছুর দাম বেশি। তাই শুঁটকির দামও বাড়বে। প্রতি মণ চিংড়ি শুঁটকি ২৮ হাজার ও লইট্টা ২৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে জানিয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘নভেম্বর থেকে মার্চ পর্যন্ত শুঁটকি মৌসুম। শুঁটকি তৈরির জন্য আমরা জেলেদের পরামর্শ ও প্রশিক্ষণ দিই। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার মেট্রিক টন। আশা করছি, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো জাহাঙ্গীর হোসেন বলেন,কুয়াকাটায় যারা মাছ শুঁটকি করে থাকে তারা বেশ ভালো অভিজ্ঞ। শুঁটকি প্রস্তুতকারী ও বিক্রেতাদের একই ছাতার নিচে আনা হবে। প্রস্তুতকারীদের একটি স্থায়ী জায়গায় দেওয়া হবে। যাতে বিশৃঙ্খল ভাবে কেহ শুঁটকি সুকাতে না পারে। ইতোমধ্যে কাজ চলমান রয়েছে। দ্রুত বাস্তবায়ন করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে
বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬
Link Copied