খালিয়াজুরীতে ইয়াবাসহ যুবলীগ সদস্য আটক
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ৩৫ পিস ইয়াবাসহ পুলিশ তাকে আটক করেছে। আটক মোজাম্মেল হক (৪০) খালিয়াজুরীর বোয়ালী গ্রামের ডেঙ্গু হোসেনের ছেলে।
শনিবার (১১ নভেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন খালিয়াজুরী থানার ওসি মো. খাইরুল বাশার। তিনি জানান, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় যুবলীগ সদস্য মোজাম্মেল হককে আজ সকালের দিকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
এরআগে গত শুক্রবার রাত ৯টার দিকে নিজের দোকানে ইয়াবা বেচা কেনার সময় ওই যুবলীগ সদস্যকে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাজমুস সাকিব আটক করতে সক্ষম হন।
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক আরিফুল ইসলাম ফালাকের সাথে কথা হলে তিনি জানান, আজ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে জেলা কমিটির সাথে পরামর্শক্রমে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোণা জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি জানান, উপজেলা কমিটির আহ্বায়কের কথা বলে সাময়িকভাবে বহিস্কার করা হবে। পরবর্তীতে মোজাম্মেল হক যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারেন সেক্ষেত্রে তাকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী
কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied