ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে রেল লাইন থেকে এক যুবকের লাশ উদ্ধার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১১-১১-২০২৩ দুপুর ১২:১৮
কুমিল্লার নাঙ্গলকোটে রেল লাইনের পাশ থেকে নুরুন নবী নামের (৩৬) এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা- চট্রগ্রাম রেল পথের মৌকরা ইউপির মাজিপাড়া নামকস্থানের আপ লাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি পৌরসভার খান্নাপাড়া গ্রামের মৃত তিতা মিয়ার ছেলে নুরুন নবী। পেশায় সিএনজি চালক। তার সাইদুল ইসলাম নয়ন (১০) ও নুর হোসেন সয়ন (৭) নামের দুই সন্তান রয়েছে।
 
নিহত নুরুন নবীর ২য় স্ত্রী তানিয়া বেগম (২৩) বলেন, বৃহস্পতিবার রাত ১১ টার সময় তার স্বামীর ফোনে এক কল আসে। তখন সে ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় স্ত্রীকে বলে যায় ঘরের দরজা বন্ধ না করার জন্য। কিছুক্ষনের মধ্যে ফিরে আসবে। আসতে দেরি হওয়ায় স্ত্রী একাধিবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি। এরপর ফোন বন্ধ পাওয়া যায়। সকালে তার স্বামীর লাশ রেল লাইনের পাশে পড়ে আসে এমন সন্ধান পান। তার স্বামীকে কেউ হত্যা করে লাশ ওই খানে রাখা হয়েছে বলে দাবী তার। হত্যাকারিদের শনাক্ত করে দ্রুত শাস্তির দাবী করেন তিনি।
নিহতের বড় ভাই আনিছুল হক (৪০) দাবী করেন, তার ছোট ভাইকে হত্যা করে লাশ রেল লাইনের পাশে রেখে যায় দুর্বৃক্তরা। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবী জানান।
 
রেল লাইনের কিম্যান ইউসুফ মিয়া মজুমদার বলেন, সকালে লোকজনের মাধ্যমে জানতে পারেন, ঢাকা- চট্রগ্রাম রেল পথের মাজিপাড়া নামকস্থানের আপ লাইনের পশ্চিম পাশে এক যুবকের লাশ পড়ে আছে। সরেজমিন গিয়ে লাশ দেখার পর নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেনকে জানান।
 
এব্যাপারে লাকসাম রেলওয়ে থানার সাব ইন্সেপেক্টর আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নুরুন নবী নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মাথায় আঘতের চিহ্ন ডান পা ভাঙ্গা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর কারন জানা যাবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত