লালবাগে দুই লক্ষ টাকার জাল টাকা ও সরঞ্জামাদি উদ্ধারসহ গ্রেফতার ৪
সাম্প্রতিক সময়ে রাজধানীর লালবাগে অভিযান চালিয়ে জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জামাদি ও চক্রের মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ নাবিল হোসেন, দ্বীন ইসলাম, আমির হোসেন ওরফে জয় ও গাজী সাব্বির মাহমুদ।
এসময় তাদের হেফাজত থেকে ১ লক্ষ ৯৫ হাজার জাল টাকা , জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত সিপিইউ, মনিটর, কী বোর্ড, প্রিন্টার, কাটার ও ৩ টি মোবাইল উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (১০ নভেম্বর ২০২৩) রাত ১১: ৪৫ টায় লালবাগ থানার ভাতের গলি এতিমখানা স্টাফ কোয়ার্টাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
লালবাগ বিভাগের লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার আশফাক আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লালবাগ থানার ভাতের গলি এলাকায় কতিপয় ব্যক্তি জাল টাকা ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পায় পুলিশ। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১ লক্ষ ৯৫ হাজার জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে জাল টাকা তৈরি করে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বাজারজাত করতো বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতরা জালটাকা তৈরি চক্রের সক্রিয় সদস্য।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied