৮ বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার দায়ে শ্রম অধিদপ্তরের ডিডি গ্রেপ্তার
রাজশাহীতে ৮ বছরের কন্যাশিশুকে পুকুরে গোসল করার সময় ধর্ষণচেষ্টার দায়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের শিক্ষা সম্পর্ক শিক্ষায়তনের (আইআরআই) উপ-পরিচালক মনিরুল ইসলাম ওরফে বরিককে (৫০) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে রাজশাহীর রাজপাড়া থানা পুলিশ। ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা হাফিজা আক্তার বাদী হয়ে আরএমপির রাজপাড়া থানায় মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্রম অধিদপ্তরের শিক্ষা সম্পর্ক শিক্ষায়তন (আইআরআই) রাজশাহীর উপ-পরিচালক মনিরুল ইসলাম ওরফে বরিক নগরীর রাজপাড়া থানার ঝাউতলা এলাকার মৃত রজব আলীর ছেলে। বরিকের চার ভাইয়ের মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার এবং অপর ভাই সরকারের একজন সচিব।
শিশুটির মা বলেন, প্রতিদিনের মতো তার মেয়ে বাড়ির পাশে ঝাউতলা মসজিদের পাশের পুকুরে সাঁতার শিখতে যায়। প্রতিদিন তার বাবা ঝাউতলা এলাকার ওই পুকুরে মেয়েকে সাঁতার শেখাতে নিয়ে যান। কিন্তু সোমবার (৯ আগস্ট) কাজ থাকায় যেতে পারেননি। আর এই সুযোগটা নিয়েছে বরিক। বরিক ইতিপূর্বে আরো বেশ কয়েকটি নারীঘটিত ঘটনা ঘটিয়েছে এলাকায় এবং জনগণের হাতে মারও খেয়েছে। তার শিশুকন্যার সাথে যা করেছে, এরকম ঘটনা আর যেন কারো সাথে ঘটাতে না পারে সেজন্য এই চরিত্রহীন বরিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনা সম্পর্কে স্থানীয় রাসিক ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি বলেন, বেলা ১১টার দিকে তার ওয়ার্ড কার্যালয়ের সামনে জনগণের হট্টগোল শুনে তিনি সেখানে গিয়ে জনগণের মুখে এ ঘটনা শোনেন। ততক্ষণে লম্পট মনিরুল ইসলাম বরিককে জনগণ ঘিরে রাখে। একপর্যায়ে অবস্থা বেগতিক দেখে তিনি থানায় খবর দেন। রাজপাড়া থানার সেকেন্ডে অফিসার মকবুল হোসেন তার ফোর্স নিয়ে এসে বরিককে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
তিনি আরো বলেন, এই রবিক পূর্ব থেকেই চরিত্রহীন। বিগত দিনেও তিনি একাধিক নারীঘটিত ঘটনা ঘটিয়েছেন। জনগণের কাছে মার খেয়ে তার লজ্জা হয়নি। এখন আবার এই ছোট শিশুর দিকে তার নজর গেছে।
এ বিষয়ে রাজাপাড়া থানার সেকেন্ড অফিসার মকবুল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে তিনি সেখানে যান এবং জনরোষানল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ নিয়ে ভিকটিমের মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।
রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied