রাউজান সাহিত্য পরিষদের দ্বি -বার্ষিক সম্মেলন সম্পন্ন
সৃজনশীল শিল্প সাহিত্য সাংস্কৃতিক সংগঠন রাউজান সাহিত্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি দৈনিক আজাদীর বার্তা সম্পাদক দিবাকর ঘোষ বলেছেন, সাহিত্য শিল্পের একটি অংশ। ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, অনুভূতি, সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখকের বাস্তব জীবনের অনুভূতি হচ্ছে সাহিত্য। তিনি বলেন, সাহিত্য কে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানবজীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্যে মানব মনের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা এবং মানবজীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ১০ নভেম্বর শুক্রবার কালচারাল পার্কে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজেের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ,বিশেষ অতিথি ছিলেন কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, দক্ষিণ রাউজান শিক্ষক সমিতির সভাপতি অমল চন্দ্র দাশ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জানে আলম,চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, দৈনিক প্রথম আলো রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দীন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোঃ জিয়াউর রহমান, পলাশ মজুমদার, শাহেদুর রহমান মোরশেদ,মোঃ নাজিম উদ্দীন, মাওলানা সৈয়দ আবদুল্লাহ রশিদী, শেখর ঘোষ আপন, মোঃ কামাল উদ্দীন, যিশু সেন,আরাফাত হোসাইন,এডভোকেট রোকনুল ইসলাম, বিটু দে, মোহাম্মদ সাইমন,রুবেল চৌধুরী,প্রিয়ম দে,রাজিব ভট্রাচার্য,শীব নারায়ন চৌধুরী, সুপ্রিয়া শীল,ফেরদৌস বেগম নিশু,ফয়সাল হাসান নিরব,রেজাউল আলম,মিলন বৈদ্য, আকলিমা আকতার, উত্তম চক্রবর্তী, ঋত্বিক দেওয়ানজী, অন্তরা দেওয়ানজী, অর্পিতা বিশ্বাস, মৌমিতা বিশ্বাস প্রমূখ।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন কালচারাল পার্কের শিল্পীবৃন্দ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার