অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রীমঙ্গলে ইউপি সদস্যকে কারাদণ্ড
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শ্রীমঙ্গলে এক ইউপি সদস্যকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ জুন) মৌলভীবাজার জেলা শাসককের নির্দেশে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভুনবীর, সাতগাঁও চৌমুহনা, ভুনবীর চৌমুহনা, মির্জাপুর রোড, ভুনবীর গ্রাম ও বাদে আলিশারকুলে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন করা ২ লাখ ১ হাজার ১২৭ ঘনফুট বালু জব্দ করা হয়।
এছাড়া ভুনবীর গ্রামের হাওর এলাকায় মেশিন দিয়ে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াহিদকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৫(১) ধারা লংঘনের অভিযোগে ১৫(১) অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই এলাকা থেকে দুটি শ্যালো মেশিন ঘটনাস্থলে ধ্বংস করা হয়।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অব্যাহতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এ অপরাধের সাথে যুক্ত সকলকে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / জামান
নেত্রকোণায় ‘বোধ’ পত্রিকার ৫১২তম সাহিত্য আড্ডা ও কবি তানভীর জাহান চৌধুরীর জন্মদিন উদযাপন
শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার
কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি
রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড
কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা
টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে
চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি
নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ
মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড
Link Copied