নাঙ্গলকোটে নব বধূকে কুপিয়ে হত্যা
কুমিল্লার নাঙ্গলকোটে ঝর্ণা (১৭) নামের নব বধূকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় পৌরসভার কেন্দ্রা গ্রামের বড় বাড়ীতে ঘটে এ ঘটনা। নিহত ঝর্ণা ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
নিহতের বাবা আব্দুল জলিল বলেন, তিনি বাড়ীর পাশে চা দোকান করেন। সন্ধ্যা ৬ টার সময় প্রতিদেশীদের মাধ্যমে জানতে পারেন তার ঘরের মধ্যে বিভিন্ন শব্দের আওয়াজ এসেছে। ঘরে গিয়ে দেখেন বিতর থেকে ঘরের দরজা বন্ধ। জানালা দিয়ে দেখতে পান তার মেয়ের নিথর দেহ খাটের নিছে পড়ে রয়েছে। ঘরের উত্তর পাশে আরেকটি র্দজা খোলা আছে। তার মেয়েকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে গেছে। তিনি আরও জানান কিছুদিন আগে তার মেয়ে ঝর্ণার মোবাইল চুরি হয়েছে এবং চুরি হওয়া মোবাইলে কল দিলে চোর চক্র মোবাইল টি রিসিভ করলে ঝর্ণা থানায় মামলা করবে বলে, পরে মোবাইল ঘরের পাশে পাওয়া যায়। হয়তো ঐ চোর চক্র ক্ষিপ্ত হয়ে তার মেয়েকে হত্যা করতে পারে। তিনি ঐ হত্যাকারীদের দ্রুত আটক করে শাস্তির দাবী জানান।
নিহতের বড় বোন জানান, তার বোন ঝর্ণার ১৭ দিন আগে তার ফুফাতো ভাইয়ের সাথে জোড্ডায় বিয়ে হয়েছে। তার স্বামী প্রবাসে রয়েছে, কে বা কারা আমার বোনকে হত্যা করেছে সঠিক তদন্তের মধ্যে খুনির বিচার চাই। স্থানীয় এলাকাবাসী ঝর্ণাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত ডাক্তার ঝর্ণাকে মৃত্যু ঘোষনা করেন। খবর পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেন।
এব্যাপারে নাঙ্গলকোট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঝর্ণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied