পটুয়াখালীর লাউকাঠীতে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
পটুয়াখালী সদর উপজেলার ১ নং লাউকাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মকবুল সিকদার (৬৫) নামের একজন কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে বলা হয় পুর্বে জমি জমা নিয়ে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে প্রতিপক্ষের সাথে মোকদ্দমা চলমান রয়েছে এবং জমিতে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ঘটনার দিন সকালে উক্ত মোকদ্দমা চলমান জমিতে প্রতিপক্ষ বহিরাগত লোকজন নিয়ে চাষাবাদ করতে আসে। এসময় তাদের সাথে মকবুল সিকদারের ছেলে মামুন সিকদার কথা বলতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে। মামুন প্রতিবাদ করতে গেলে তাকে মারধর শুরু করে। তার ডাকচিৎকার শুনে মকবুল সিকদার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের সাথে থাকা দেশীয় অস্ত্র রামদা, বাংলা দাও দিয়ে মকবুল সিকদারের মাথায় কোপ দেয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ হামলায় মামুন সিকদারের স্ত্রী শাহিনুর (৩৫) ও তার মেয়ে লামিয়া (১৬) সাময়িকভাবে আহত হয় এবং তাদের লজ্জা শ্লীলতাহানির চেষ্টা চালায় প্রতিপক্ষের লোকজন।
হামলাকারীরা হলো, মুসা মৃধা (৩৫), পিতাঃ রাজ্জাক মৃধা, (২).রাজ্জাক মৃধা (৬৫), আর্শেদ মৃধা (৬০), সাদের মৃধা (৪৫) উভয় পিতাঃ মৃত আফেজ মৃধা।
এ ঘটনায় মকবুল সিকদার গুরুত্বর আহত হয়ে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন এবং মামুন সিকদার, শাহিনুর বেগম ও লামিয়া সাময়িকভাবে আহত হয়েছেন।
তারা স্থানীয় চিকিৎসকের চিকিৎসা সেবা নিচ্ছেন। ঘটনাটি মৌখিকভাবে থানায় জানানো হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থায় যাবেন বলে জানান অভিযোগকারী মকবুল সিকদার।
এব্যাপারে মামুন সিকদার বলেন, প্রতিপক্ষ এলাকায় দাঙ্গাবাজ, ভুমি দস্যু অন্যের জমি জোরপূর্বক দখল করে নেয়া এদের নেশা ও পেশা। কেউ কিছু বলতে গেলে তাকে মারধর করে খুন জখমের হুমকি দেয় এজন্য ভয়ে সাধারন মানুষ কিছু বলতে পারেনা। পূর্বে তার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে লামিয়াকে মারধর করে আহত করেছে। ফের আমার বাবাকে হত্যা করে জমি দখল করতে চায়। হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানান।
এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নিতে চাইলে মুঠোফোন সহ বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তাদের সাক্ষাৎ পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied