ঢাকা শনিবার, ২১ মার্চ, ২০২৬

তথ্য অধিকার আইনে পৌরসভার সচিবকে জরিমানা 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ৩:৩৩

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদান না করে তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করায় রাজশাহীর আড়ানী পৌরসভার বর্তমান সচিবকে ৩ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন বাংলাদেশ। একইসাথে রাজশাহীর জেলা প্রশাসককে জরিমানার অর্থ সরকারী কোষাগারে জমা নিশ্চিত করতে এবং জরিমানার বিষয়টি স্থানীয় সরকার বিভাগের সচিবকে জানানোর নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ।

আজ ১৩ নভেম্বর ২০২৩ সোমবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণপূর্বক এই আদেশ প্রদান করেন। 

তথ্য কমিশনে শুনানীতে প্রমাণিত হয় রাজশাহীর আড়ানী পৌরসভার সচিব তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য না দিয়ে তথ্য প্রদানে বিঘ্ন সৃষ্টি করেছেন। শুনানীঅন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে এই জরিমানা করা হয়।  

উল্লেখ্য যে, তথ্য কমিশনে আজ ১১ টি অভিযোগের শুনানী করে ৬ টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। 

Sunny / Sunny

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন

সৌদিতে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু