ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ সি-স্যুইট অ্যাওয়ার্ডস ২০২৩

স্টার্টআপ ক্যাটাগরিতে ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন শেয়ারট্রিপের সাদিয়া হক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ৪:৫৩

স্টার্টআপ ক্যাটাগরিতে ‘সিইও অব দ্য ইয়ার’ স্বীকৃতি অর্জন করেছেন শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক। দেশের ভ্রমণখাতে প্রতিষ্ঠানের সাফল্যযাত্রাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে উল্লেখযোগ্য অবদানের জন্য তাকে বাংলাদেশ সি-স্যুইট অ্যাওয়ার্ড ২০২৩ -এর বিজয়ী হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।                       

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ সাদিয়া হকের হাতে পুরস্কার তুলে দেন। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।          

২০২২ সালে সি-স্যুইট অ্যাওয়ার্ডস চালু করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এ অ্যাওয়ার্ডের মাধ্যমে ব্যবসায়িক নেতৃবৃন্দ, বিশেষ করে সি-স্যুইট এক্সিকিউটিভ ও ডিরেক্টর, যারা নিজেদের কাজের মাধ্যমে সততা ও নিবেদনের ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের কাজের স্বীকৃতি প্রদান করা হয় এবং সাফল্য উদযাপন করা হয়।

‘ম্যানেজমেন্ট অ্যাচিভমেন্ট, বিজনেস পারফরমেন্স, পিপল সেন্ট্রিসিটি, ইনোভেশন’ সহ বিভিন্ন বিষয়ে মানদণ্ডের ভিত্তিতে একটি পেশাদার অডিট বোর্ডের পাশাপাশি বিশিষ্ট ব্যবসায়ী নেতাদের সমন্বয়ে একটি বিশিষ্ট উপদেষ্টা বোর্ড এ অ্যাওয়ার্ডের বিজয়ীদের নির্বাচন করেছে।

এ নিয়ে সাদিয়া হক বলেন, “বিগত বছরগুলোতে দেশের ডিজিটাল বিপ্লব, বিশেষ করে দেশের ভ্রমণ খাতে ডিজিটালাইজেশন এগিয়ে নিয়ে যেতে নিরলস কাজ করেছে শেয়ারট্রিপ। এ ধরনের স্বীকৃতি আমাদের স্মার্ট জাতিতে রূপান্তরে ভূমিকা রাখার লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে উৎসাহিত করবে।”                                                                            

এ বছর ২২টি ক্যাটাগরিতে ২৮ জন বিজয়ীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়; যাদের মধ্যে রয়েছেন: চিফ মার্কেটিং অফিসার/মার্কেটিং ডিরেক্টর অব দ্য ইয়ার ক্যাটাগরিতে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব ও প্রাণ-আরএফএল গ্রুপের মার্কেটিং ডিরেক্টর চৌধুরী কামরুজ্জামান। চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও)/ফাইন্যান্স ডিরেক্টর অব দ্য ইয়ার ক্যাটাগরিতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের গ্রুপ সিএফও ও ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী এবং প্রাণ-আরএফএল গ্রুপের সিপিএ ও ফাইন্যান্স ডিরেক্টর উজমা চৌধুরী। বিজনেস অফিসার (সিবিও)/বিজনেস ডিরেক্টর অব দ্য ইয়ার ক্যাটাগরিতে গ্রামীণফোনের সিবিও ড. আসিফ নাইমুর রশিদ। সিইও/এমডি অব দ্য ইয়ার ক্যাটাগরিতে সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজ্জা কবির এবং চিফ ডিজিটাল অফিসার (সিডিও)/ডিজিটাল ডিরেক্টর ক্যাটাগরিতে প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান।

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশ, এনার্জিপ্যাক ও বিএটি বাংলাদেশের সি-স্যুইট প্রফেশনালরা স্বীকৃতি গ্রহণ করেন।

সাদিয়া হক এর আগে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উইমেন অব ইন্সপিরেশন অ্যাওয়ার্ডস ২০২৩ অর্জন করেছেন  এবং কটলার অ্যাওয়ার্ডস ২০২৩- সম্মানজনক ‘ওমেন লিডার অব দ্য ইয়ার’ স্বীকৃতি অর্জন করেছেন। (বিজ্ঞপ্তি)

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত