পণ্ড হতে পারে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল
গ্রুপ পর্ব শেষে আজ বাদে কাল শুরু হবে সেমির লড়াই। প্রায় পাঁচ সপ্তাহব্যাপী প্রথম পর্বের ৪৫ ম্যাচ পেরিয়ে সেমির চার দল পেয়েছে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবার দলগুলোর সামনে শেষ চারের বাধা কাটিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নেওয়ার মিশন।
প্রথম সেমিফাইনালে পয়েন্ট তালিকার প্রথম দল ভারত মুখোমুখি হবে চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের। ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর। পরদিন কলকাতায় দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া পরস্পরকে মোকাবিলা করবে দ্বিতীয় সেমিতে।
আবহাওয়া বার্তায় জানা গেছে, কলকাতায় সেমিফাইনালের দিন ৪০% বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। তবে রিজার্ভ ডে মানে পরেরদিন শুক্রবারেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। সেদিন আরও বেশি অর্থাৎ ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদি রিজার্ভ ডে'তেও খেলা শেষ করা সম্ভব না হয়, তাহলে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী সেরা দলকেই ফাইনালিস্ট ঘোষণা করা হবে। যদি তাই হয়, তাহলে কপাল পুড়বে অস্ট্রেলিয়ার আর প্রোটিয়াদের জন্য হবে আশীর্বাদ। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার সুবিধা পেয়ে দক্ষিণ আফ্রিকা ফাইনালে চলে যাবে।
বিশ্বকাপের রাউন্ড রবিন লীগ পর্বে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট অস্ট্রেলিয়ারও। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে দক্ষিণ আফ্রিকা। তিনে অস্ট্রেলিয়া।
এমএসএম / এমএসএম
দুই দিনে শেষ টেস্ট, তবু ‘খুব ভালো’ রেটিং পেতে যাচ্ছে ম্যাকাইর পিচ!
এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল
‘ব্রাজিল এলে ভালো, তবে আসিয়ানেই মনোযোগ দেওয়া উচিত’
বাংলাদেশের বিপক্ষে জিতলেও উন্নতির কথা বললেন ক্যারি
কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন
আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, আলোচনায় ত্রিদেশীয় সিরিজও
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার কথা বললেন ক্যারি
তুর্কি ক্লাবের হয়ে প্রথমবার শুরুর একাদশে নেমেই সালাহর জোড়া গোল
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
অক্টোবরেই বাংলাদেশের সাথে খেলতে চায় ব্রাজিল!
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)