ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ৩:১১
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ২০১০ সালে যৌতুকের দাবিতে স্ত্রী ঝর্ণা আক্তারকে হত্যা মামলায় স্বামী আব্দুর রবকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার (১৪ নভেম্বর ) দুপুরে কুমিল্লার নারী ও শিশু দমন নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মামুন এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি আব্দুর রব আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রব (৩৫) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বামবাতাবাড়ীয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাড. প্রদীপ কুমার দত্ত। তিনি জানান, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বামবাতাবাড়িয়া গ্রামে ২০১০ সালের ২৯ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে দাবিকৃত যৌতুকের টাকা এনে না দেওয়ায় স্ত্রী ঝর্ণাকে পিটিয়ে পুকুরঘাটে নিয়ে পানিতে ডুবিয়ে হত্যা করে তার স্বামী আব্দুর রব। পরে আসামি ১৬৪ ধারা জবানবন্দিতে স্বীকারোক্তী জবানবন্দি দেন আদালতে।
 
নিহতের বাবা শামছুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি হত্যা রাষ্ট্রপক্ষ ১১জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আবদুর রবকে মৃতুদণ্ডাদেশ ও ২০হাজার টাকা অর্থদণ্ড করেন

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত