পটুয়াখালী সরকারি কলেজ গেটে ছাএদলের তালা
বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের প্রথম দিনে পটুয়াখালী সরকারি কলেজের প্রথম ও দ্বিতীয় গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন কলেজ শাখার ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা দিকে অবরোধের সমর্থন জানিয়ে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়ে দুই গেটে ছাত্রদল লেখা তালা ঝুলিয়ে ব্যানার টানিয়ে চলে যান।
জানা যায়, পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহেল হোসেন এবং মেহেদী হাসান রাকিবের নেতৃত্বে বুধবার ফজরের নামাজের পরে ৪-৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের পেছনের গেটে ও প্রধান ফটকের গেটে ব্যানার টানিয়ে তালা ঝুলিয়ে দ্রুত চলে যান।
পটুয়াখালী সরকারি কলেজ শাখার আহ্বায়ক বেলাল হোসেন বলেন, অবরোধের সমর্থনে পটুয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতারকর্মীরা আজ কলেজের প্রথম গেট ও দ্বিতীয় গেট তালাবদ্ধ করে দেয়। এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে শুরু করে বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে পঞ্চম বারের মতো অবরোধ কর্মসূচি চলছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত