ভেদরগঞ্জে নলকূপ স্থাপন করতে গিয়ে বের হচ্ছে গ্যাস
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নলকূপ স্থাপন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গায় ৪ নভেম্বর শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নলকূপ স্থাপনের জন্য ৬০-৬৫ ফুট খনন করার পরই পানির বদলে উঠতে থকে গ্যাস। বিষয়টি মুহূর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
এঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নিতে পারেননি। তবে ওই দিন থেকে প্রতিদিনই এলাকার যুবকরা বিভিন্ন প্রকার খাবার রান্না করে খাচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
সরজমিনে গিয়ে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,, মাথাভাঙ্গা গ্রামের আবু সালাম বেপারী নামে এক কৃষক আলুক্ষেতে কাজ করতে আশা শ্রমিকদের পানি খাবার জন্য গত ৪ নভেম্বর সকালে জমির পাশে শ্রমিক দিয়ে অগভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। দুপুরে শ্রমিকরা প্রায় ৪০ ফুট পাইপ নামানোর পরও পানির স্তর পাচ্ছিলেন না।
তারা আরও গভীরে যাওয়ার জন্য খনন চালাতে থাকেন। কিছুক্ষণ পরই ভূগর্ভ থেকে পানি নয়, পাইপ দিয়ে গ্যাস বেরোতে শুরু করে। শ্রমিকরা তখন লোকজনকে ডেকে বিষয়টি দেখান। গন্ধ শুঁকে তারা গ্যাস উদ্গিরণের বিষয়ে নিশ্চিত হন। তারা পাইপের মাথায় দিয়াশলাই দিয়ে আগুন ধরান। পরে স্থানীয়রা প্রাথমিক পরীক্ষা শেষে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করেন। এর পর থেকেই গর্তের ভিতরে একটি কাঁচের বোতল বসিয়ে শুরু করেন রান্নার কাজ। প্রতিদিনেই এ গ্যাসের আগুন দেখতে আসে স্থানীয়রা।
জমির মালিক আবু সালাম বেপারী জানান, পাইপ দিয়ে গ্যাস বের হওয়া দেখে বিষয়টি পরে রাতেই ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হয়েছে। এ ঘটনা দেখতে গ্রামের লোকজন প্রথম দিন থেকেই প্রতিদিন শতশত লোক ভিড় জমাচ্ছেন।
স্থানীয় শাহে আলম, পারুল বেগম, মিলন, আওলাদ হোসেন জানান, গত ৫ নভেম্বর থেকে এখান থেকে অনবরত গ্যাস উঠতেছে। এখন গ্যাস বের হওয়ায় তার আগুনে ভাত-তরকারি খিচুরি, বিরানি, লুডুস, ডিমভাজি, চাল ভাজা রান্না করে খাই। আমাদের দাবি, এটি পরীক্ষা করে দেখা হোক। যদি আরো গ্যাস থাকে তাহলে তা জনগণের কাজে লাগবে। আর যদি গ্যাস না থাকে তাহলে কোন দূর্ঘটনা ঘটার আগে, এটা বন্ধ করা উচিৎ।
নলকূপ স্থাপন করতে আসা মাহবুব ও ফারুক জানান, যখন পানি উঠানোর জন্য টিউবওয়েল স্থাপন করতে ছিলাম, তখন দেখি শুধু নিচ দিকে পানি যায়, পানি উঠতেছে। পরের দিন অন্য আরেকটি জায়গায় টিউবওয়েল স্থাপন করতে যাই, তখন দেখি আগের জায়গা দিয়ে বুদ বুদ শব্দ করে গ্যাস উঠছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের একটি সম্পদ। দেশের কোথায় মুজুদ রয়েছে আমাদের জ্বালানি মন্ত্রণালয় বলতে পারবে। এখানে যে গ্যাসের মজুদ রয়েছে সে সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। আমরা লিখিতে আকারে পেট্রোবাংলাকে জানিয়েছি। আশা করি, এ বিষয়ে ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। যদি ওখানে ঝুঁকি থাকে তাহলে আশেপাশে লোকজনকে নিরাপদে সরিয়ে নিবো।
এমএসএম / এমএসএম
আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার
ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ
আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত
ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু
নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার
পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার
শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক
গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.