ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দুর্গাপুরে মোশতাক আহমেদ রুহীর অবরোধ বিরোধী মিছিল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ১:২৪

বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অবরোধের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে নেত্রকোনার দুর্গাপুরে। বুধবার দুপুরে আ‘লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে, জেলা আ‘লীগের উপদেষ্টা ও নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগের সাবেক সহ:সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা যুবলীগ‘র সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আ‘লীগ নেতা  
আমিনুল ইসলাম, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর মোঃ খাইরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগ‘র যুগ্ম আহ্বায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মিসবাহ ও যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম তিতাস।

বক্তারা বলেন, বাংলার মানুষ এখন আর বিএনপি-জামাতের জ্বালাও-পোড়াও এর কর্মকান্ড সমর্থন করে না। এই নোংরা রাজনীতি বন্ধ করতে জেলা আ‘লীগের উপদেষ্টা ও নেত্রকোনা ১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে আমরা রাজপথে থেকে অবরোধ বিরোধী সকল কর্মকান্ড প্রতিহত করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আ‘লীগকে ক্ষমতায় আনতে হবে। সাধারণ মানুষকে কষ্ট দিয়ে অবরোধ কর্মসুচী আমরা মানিনা। সারাদেশের মানুষ আগামী জাতীয় নির্বাচনে পুনরায় আ‘লীগকে ক্ষমতায় এনে প্রমান করে দিবে ‘‘শেখ হাসিনার সরকার-বার বার দরকার।  

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা