বশেমুরকৃবিতে জিআইএস দিবস উদযাপিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্ট ফ্যাকাল্টির রিমোট সেন্সিং ও জিআইএস বিভাগের উদ্যোগে সারা বিশ্বের ন্যায় জিআইএস দিবস -২০২৩ উদযাপিত হয়েছে। বুধবার দিবসটি উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালীর ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ ও পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান এবং সভায় সভাপতিত্ব করেন ফরেস্ট্রি এবং এনভায়রনমেন্ট ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ মাঈন উদ্দিন মিয়া।
রিমোট সেন্সিং এবং জিআইএস বিভাগ এর বিভাগীয় প্রধান, ড. হাসান মুহাম্মদ আব্দুল্লাহ ও সহকারী অধ্যাপক ড. মো: ফরহাদুর রহমান জিআইএস দিবস উপলক্ষে স্মার্ট কৃষি ও জিআইএস এর ব্যবহার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। উপাচার্য তার বক্তব্যে জিআইএস দিবসের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, কৃষিতে স্যাটেলাইট ইমেজ ও ড্রোন ইমেজ এর ব্যবহার চতুর্থ শিল্প বিপ্লবের আশির্বাদ। বিশ্বায়নের এই যুগে বাংলাদেশের কৃষিতে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে স্মার্ট কৃষি বাস্তবায়নে গবেষণার বিকল্প নেই।
পরে তিনি জিআইএস ল্যাবের পোর্টফোলিও বই উন্মোচন করেন এবং জিআইএস ল্যাবের কার্যাবলী বিষয়ক পোস্টার প্রদর্শনী উদ্বোধন করেন। এসময় ফরেস্ট্রি এবং এনভায়োরেনমেন্ট ফ্যাকাল্টির সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রিমোট সেন্সিং এবং জিআইএস বিভাগ স্মার্ট কৃষি বাস্তবায়নে মাল্টিস্পেকট্রাল সেন্সর সহ ড্রোন ব্যবহার করে বিভিন্ন ফসলের উপর ট্রিটমেন্ট দিয়ে নানাবিধ গবেষণা কার্যক্রম পরিচালনা করে ফসলভিত্তিক টেকসই মডেল তৈরি করছে। বর্তমানে ড্রোন ইমেজ ব্যবহার করে ৬টি ফসলের উপর গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ভুট্টা, গম ও আলু ফসলে খরা ও তাপের কারনে ফলনের প্রভাব পর্যবেক্ষণ, তুলা ও টমেটো ফসলে ইউরিয়া সার ও সেচের বিভিন্ন মাত্রায় ফলনের প্রভাব পর্যবেক্ষণ এবং এ সব ফসলের ফলনের পূর্বাভাস মডেল তৈরি করছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
Link Copied