ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

আপত্তিকর সম্পর্কে সমালোচিত অভিনেতা রেজোয়ানুল মাসুম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২৩ রাত ৮:২৫

কথিত অভিনেতা রেজোয়ানুল ইসলাম, নিজের পরিচয়কে ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর সম্পর্কে জড়িয়ে বেশ সমালোচনার জন্ম দিচ্ছেন। এ পর্যন্ত আনুমানিক ৯ থেকে ১০ জন মেয়ের সাথে বিভিন্ন সম্পর্কে জড়ানোর তথ্য পাওয়া গেছে। জানা যায় সৈয়দপুর জেলার সোনাপুকুরের মো. আব্দুল খালেকের পুত্র রেজোয়ানুল ইসলাম মাসুমের বর্তমান থাকেন আদাবর ৫ নম্বর রোডে। তার ফেইসবুক আইডির নাম মাসুম রেজোয়ান সূত্র থেকে জানা যায়, তার বিরুদ্ধে উত্তরা থানা এবং আদাবর থানায় অভিযোগ করেছেন দু’জন মেয়ে। এছাড়াও কথিত এই অভিনেতার বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি, অডিও কল রেকর্ড এবং মেয়েদের মারধর করার অভিযোগও আছে। ভুক্তভোগী মেয়েদের সাথে কথা হলে তারা জানায়, সমাজে ভালো মুখোশ পরিধান করা এই সব ব্যক্তিরা বিভিন্ন মেয়ের সরলতার সুযোগকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব স্বার্থ হাসিল করছে প্রতিনিয়ত। প্রাপ্তবয়স্ক নারীর ক্ষেত্রে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েদের ব্যবহারের মতো অভিযোগ বিভিন্ন সময়ে আলোচিত হলেও এ ধরনের ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করা যায় কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে আইন বিশেষজ্ঞদের। এ বিষয়ে অভিনেতা রেজোয়ানুল ইসলামের সাথে মোবাইলে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম

ডেমরায় থানা কৃষক দল নেতা মমিনকে মধ্যরাতে বাসায় এসে প্রাণনাশের হুমকি

এনবিআরের বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পূনর্বহালের দাবি

৬৪ জেলায় তরুণদের জন্য এআই প্রশিক্ষণ উদ্যোগ: দক্ষ জনশক্তি গড়ার নতুন দিগন্ত

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্বকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

মোহাম্মদপুরে সিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ড্যাবের তীব্র নিন্দা

আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গার্মেন্টস আন্দোলনকারীদের উপর দমন পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জনিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।