ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিচার না পাওয়ার আক্ষেপ

দোকান বাকীর টাকা চাইতে গিয়ে দুইবার নির্যাতনের স্বীকার যুবতী দোকান মালিক


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১৫-১১-২০২৩ রাত ১১:০
শরীয়তপুর জেলার রুদ্রকর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত লিলচান ঢালীর ছেলে মোঃ মিলন ঢালি। গত ২১/১০/২০২৩ইং তারিখে পালং মডেল থানায় অভিযোগ করেন যে, "২০১৯ সালে তার মোদী দোকান থেকে অভিযুক্ত  সাত্তার খাঁ সদাই-পাতি বাকীতে নেয়।  টাকার পরিমাণ ১৭ হাজার বা তার আসেপাশে।  উক্ত বাকী খাওয়া টাকা বিভিন্ন সময় চাইতে গেলে অভিযুক্ত সাত্তার খাঁ বিভিন্ন সময়ে বিভিন্ন অযুহাত দেয়। আজ না কাল এমন সব অযুহাতে অতিষ্ঠ হয়ে গত ১৭/১০/২০২৩ ইং তারিখে ভুক্তভোগীর মেয়ে মরিয়ম (১৭) ভুক্তভোগীদের বাড়ির সামনে দিয়ে অভিযুক্ত  সাত্তার খাঁ যাওয়ার সময় উক্ত টাকা ফেরত চায় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে মরিয়মকে চুলের মুষ্টি ধরে ইচ্ছে মতো মারধর করে। এই ঘটনায় আট জনকে আসামী করে পালং মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।  যদিও ১৭/১০/২০২৩ ইং তারিখের ঘটনার মামলা থানায় গ্রহণ করা হয়েছে ২১/১০/২০২৩ ইং তারিখে।  ভুক্তভোগীদের অভিযোগ মামলা নিতে অস্বীকার করেছিলো থানা কর্তৃপক্ষ। টানা ৫ দিন পরে তারা মামলা গ্রহণ করেছেন। এরপর অভিযুক্ত সাত্তার খাঁ ও ভুক্তভোগীদের কাউন্টারে একটি মামলা দায়ের করেন।  সে মামলায় ভুক্তভোগী মোঃ মিলন ঢালি বর্তমানেও জেলে আছেন। তবে মামলার ২ নাম্বার আসামী ভুক্তভোগীর "শ্যালক" মিন্টু দেওয়ান জামিনে মুক্তি পায় গত ১৩/১১/২০২৩ ইং তারিখে। 
 
একই দিনে কোনো কারণ ছাড়াই রাত আনুমানিক ৮ টার দিকে অজ্ঞাত অবস্থায় খুনের উদ্দেশ্য মরিয়মের ওপর হামলা করেন অভিযুক্ত সাত্তার খাঁ এর সাঙ্গ পাঙ্গরা। তাদের মধ্যে চার জনকে চিহ্নিত এবং বাকী ২-৩ জন অজ্ঞাত বলেও অভিযোগ করেছেন আহত মরিয়মের মামা মিন্টু দেওয়ান।
আহত মরিয়মের অবস্থা শঙ্কাজনক তাই তার কোনো জবানবন্দি পাওয়া যায় নি। ঘটনার ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ ও জিজ্ঞেসার চেষ্টা করলেও সেটি সম্ভব হয়নি। তবে এই ঘটনার সঠিক তদন্ত ও এর বিচারের দাবী জানান আহত মরিয়মের মামা মিন্টু দেওয়ান। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের