ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

গজারিয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-১১-২০২৩ দুপুর ২:৪
মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বিএনপি- জামায়াতের ডাকা পঞ্চম দফার ৪৮ ঘন্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে গজারিয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল টিম। পঞ্চম দফা অবরোধের ৪৮ ঘণ্টা ঘোষণা অনুযায়ী বুধবার ১৫ নভেম্বর ভোর ছয়টা থেকে শুরু করে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত চলবে বিএনপি জামাতের এই ৪৮ ঘন্টা অবরোধ।  গজারিয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএম রাশিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি টহল দল মহাসড়ক ছাড়াও উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিতে দেখা যায়। 
গজারিয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম দৈনিক সকালের সময় কে জানায়, বিএনপি জামায়াতের ডাকা হরতাল অবরোধের জনগণের জান মালের নিরাপত্তার জন্য  বিজিবির টহল টিম নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে টহল পরিচালনা করি। এ সময় অবরোধ ঘোষণার কারণে উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাস স্ট্যান্ড,  ভবেরচর বাস স্ট্যান্ড ও বাউশিয়া  পাখির মোড় বাস স্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।   জামালদি বাস স্ট্যান্ড,  ভবেরচর বাস স্ট্যান্ড ও বাউশিয়া পাখির মোড় বাসস্ট্যান্ড নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ এবং আনসার বাহিনী।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ট্রহল টিম হিসেবে কাজ করছে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ। বিজিবির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাঠে রয়েছে র‍্যাব ১১ এর টহল দল। জেলা উপজেলা মহাসড়ক জুড়ে তাদের টহল কার্যক্রম চালাবে। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা