তফসিলকে স্বাগত জানিয়ে সাংসদ হাবিব হাসানের নেতৃত্বে ঢাকা ১৮ আসনে আনন্দ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে গতকাল উত্তরাতে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তফসিল ঘোষণার পর পরই
সাংসদ হাবিব হাসানের নেতৃত্বে এই আনন্দ মিছিল
ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তরা আজমপুর থেকে ১৮ আসনের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের প্রত্যেক থানা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলরদের সাথে নিয়ে সাংসদ হাবিব হাসান এই মিছিল বের করেন । উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আব্দুল্লাহপুর হয়ে আমির কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসান বলেন, বিএনপির কাজ হলো দেশে অরাজকতা করা। জনগণ উন্নয়নের পক্ষে। আগামী নির্বাচনে জনগণ নৌকা প্রতীককে আবারও বিজয়ী করবে। নৌকা উন্নয়নের প্রতীক। তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। পাশাপাশি নির্বাচন সামনে রেখে বিএনপি–জামায়াত যে অরাজকতা করছে সারা দেশে, তা নিন্দনীয়।ঢাকা শহরে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র আমরা প্রতিহত করব। যতদিন না নৌকার বিজয় হচ্ছে ততদিন আমরা রাজপথে থাকবো। ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়েই ঘরে ফিরবো ।
’মিছিলে আরও উপস্থিত ছিলেন উত্তরা দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম, বিমানবন্দর থানা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান আলী মন্ডল, দক্ষিণ খান থানা সভাপতি মাহবুব আলম এবং ঢাকা ১৮-আসনের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied